শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর নির্বাচন: কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মিথ্যেচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডালিম প্রতীকের শেখ মারুফ আহম্মেদ প্রতিদ্বন্দ্বি টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী শহীদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যে আপপ্রচার চালাচ্ছেন।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কুখরালী আমতলা এলাকার মৃত. শুকুর আলী সরদারের ছেলে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের টানা ৪ বার নির্বাচিত কাউন্সিলর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। আগামীকাল ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য পৌরসভার নির্বাচনে এই ওয়ার্ডে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেকই নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং বিজয়ের লক্ষ্যে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। প্রত্যেকই প্রার্থীই বিভিন্ন এলাকায় নির্বাচনী কার্যালয়ও তৈরি করেছেন। অথচ ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী শেখ মারুফ আহম্মেদ নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে আমার বিরুদ্ধে জঘন্য মিথ্যেচার করে যাচ্ছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে শেখ মারুফ আহমেদ আমার বিরুদ্ধে আপত্তিকর, মিথ্যে ও ভিত্তিহীন বক্তব্য উপস্থাপন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়েছেন।

কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম বলেন, বিগত ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হই। শেখ মারুফ সেবারও আমার কাছে পরাজিত হন। এ পরাজয়ের গ্লানি মেনে নিতে না পারে তিনি ওই নির্বাচনকেও বিতর্কিত মর্মে উল্লেখ করেন। এবারেও তিনি আমার প্রচার প্রচারনায় বাধার সৃষ্টি করছেন। আমি যেখানে যাচ্ছি সেখানে আমার পিছনে ৬/৭ টি মটর সাইকেলে লোক পাঠাচ্ছেন। তার নিজের বাড়ির পাশের বাকাল হাই স্কুল ও প্রাইমারী স্কুল কেন্দ্রে আমার টেবিল ল্যাম্প প্রতীকের কোন এজেন্টদের ঢুকতে দিবেন না বলে প্রকাশ্যে হুমকি-ধামকি দিচ্ছেন। কেউ যাতে আমার এজেন্ট না হয় সেজন্য সবাইকে সর্তক করছেন। এছাড়া ইভিএম এ তার প্রতীকে ভোট মেরে নিবেন বলে তার লোকজন এলাকায় প্রচার দিচ্ছে।

তিনি আরো বলেন, আমি চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। জনগণ যাকে ভোট দিবেন তিনিই নির্বাচিত হবেন। কিন্তু শেখ মারুফ আহমেদ আমার বিরুদ্ধে মিথ্যেচার করে দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন। আমার বাড়ির পাশের কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ বিষয়ে শেখ মারুফ যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। আমি শেখ মারুফ আহমেদ কর্তৃক মিথ্যেচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমার বিরুদ্ধে এহেন জঘণ্য মিথ্যেচারের ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। তিনি ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে অবাদ, সুষ্ট ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল