বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে শহরের কুখরালী ফুটবল মাঠে ৬ নং ওর্য়াড বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল রউফ।

পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দীনের সভাপতিত্বে ও ৬নং ওর্য়াড বিএনপির সদস্য মোঃ মিয়ারাজের আলীর সঞ্চালনায়

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, সদর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান,৬নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি সাবুর আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,সদস্য আকরম সরকার,ইউসুফ আলী,সাইফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এসময় দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া আজীবন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।
আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রাশেদুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন