শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ

সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালে ও রাস্তার দুধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষিত করেছে একটি চক্র। প্রচন্ড দুর্গন্ধের কারণে ওই সড়ক দিয়ে মানুষ চলাচলে ভোগান্তির শিকার হয়েছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত গভীর রাতে নাজমুল স্বরনীর প্রাইম ব্যাংকের নিচে অবস্থিত বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা কে বা কারা সাবেক পৌর মেয়র আব্দুল জলিল সাহেবের বাড়ির সংলগ্ন খালে ও রাস্তার দুধারে ফেলে গিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাথরুমের সেফটি ট্যাংকের ময়লা প্রাণসায়ের খালে ও রাস্তার ধারে পড়ে আছে। ওই ময়লার দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত করে ফেলেছে। দুর্গন্ধের কারণে এলাকাবাসী ও পথচারীদের নাকে কাপড় দিয়ে চলাচল ও বমি করতে দেখা গেছে। এ সময় অত্র এলাকাবাসী ও পথচারীরা বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে দূষিতকারী ব্যক্তিদের চিহ্নিত করে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে শাস্তি ও জরিমানার দাবী জানান, এসময় উপস্থিত আবিয়ার রহমান, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিয়ারাজ আলী, মোঃ রবিউল ইসলাম, মোঃ মুজিবর রহমান, মোঃ ইসার আলী, মোঃ মনিরুল ইসলাম, বড়ো বাবুসহ এলাকাবাসী ও পথচারীরা দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন