শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবের খসড়া সদস্য তালিকা: বাদ পড়লেন ১৪, যুক্ত হলেন ৪৮, পুলিশ সুপারের তালিকায় স্থান পায়নি যারা

গত ৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা প্রেসক্লাবের খসড়া সদস্য তালিকা প্রকাশ করেছেন পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ কমিটি।

এই তালিকায় স্থান পাননি সাতক্ষীরা প্রেসক্লাবের সবচেয়ে প্রবীন সদস্য, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার, সাতক্ষীরার সাংবাদিকতার ‘গুরু’ নামে পরিচিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি (যিনি ১৯৭৩ সাল থেকে সাংবাদিকতার সাথে যুক্ত), সাতক্ষীরা প্রেসক্লাবের সাত বারের নির্বাচিত সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল বারি, বর্তমান কার্যকরী কমিটির অর্থ সম্পাদক দৈনিক কালের কন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, নিউজ এজেন্সি ‘বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কম’র শেখ তানজির আহমেদ, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, চ্যানেল নাইন’র কৃষ্ণমোহন ব্যানার্জী, দৈনিক বর্তমানের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদ, দৈনিক গণজাগরণের সাতক্ষীরা প্রতিনিধি শেখ বেলাল হোসেন, দৈনিক প্রবাহের খায়রুল বদিউজ্জামান, দৈনিক সমাজের কাগজের আমিরুজ্জামান বাবু, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট’র এসএম শহীদুল ইসলাম, ইংরেজি দৈনিক নিউ নেশন’র এবিএম মোস্তাফিজুর রহমান ও দৈনিক সাতনদীর’র জগন্নাথ রায়।

অপরদিকে, পুলিশ সুপারের খসড়া তালিকায় নতুন স্থান পেয়েছে ৪৮ জনের নাম। তারা হলেন-দৈনিক আজকের সাতক্ষীরা’র জান্নাতুল ফেরদৌস, জাহাঙ্গীর আলম কবির ও মাসুদুর জামান সুমন, দ্য বাংলাদেশ টু ডে’র মতিয়ার রহমান মধু, সময়ের আলো’র কাজী শহিদুল হক রাজু, দৈনিক বর্তমান দিনের আব্দুল হাকিম, দৈনিক কাফেলার রফিকুল ইসলাম রফিক, ঈদুজ্জামান ইদ্রিস ও এটিএম রফিক উজ্জ্বল, দৈনিক বর্তমান কথা’র জিএম মোশাররফ হোসেন, এশিয়ান টিভির মনিরুজ্জামান তুহিন, দৈনিক নব চেতনার হাসান গফুর, দ্যা ডেইলি সানের শেখ আমিনুর রশিদ সুজন, দৈনিক গ্রামের কাগজের এসএম রেজাউল ইসলাম, দৈনিক সুপ্রভাতের মাহফিজুল ইসলাম আক্কাস, একেএম আনিসুর রহমান ও মাজহারুল ইসলাম, দৈনিক দেশ সংযোগের আমিরুল ইসলাম, ভোরের সময় এর জাহিদুর রহমান পলাশ, দৈনিক চিত্রের শেখ কামরুল ইসলাম, দৈনিক তরুণ কণ্ঠের এসএম আবুল কালাম আজাদ, দৈনিক সোনালী খবরের আবুল কালাম আজাদ, দৈনিক স্বদেশ প্রতিদিনের মোতাহার নেওয়াজ মিনাল, কালান্তরের বোরহানউদ্দীন, আমার সংবাদের বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন, মুক্ত খবরের মনিরুজ্জামান, সবুজ নিশানের মীর মোস্তফা আলী, গণকণ্ঠ’র শাহ আলম, সংযোগ বাংলা’র আবু সাইদ, কালবেলা’র আলী মুক্তাদা হৃদয়, সংযোগ প্রতিদিনের কামাল উদ্দীন সরদার, যায়যায় দিনের ডিএম কামরুল ইসলাম, দৈনিক সাতনদীর আইয়ুব হোসেন রানা ও রেজাউল করিম, আমার বাংলাদেশের মীর আবু বকর, আজকের বসুন্ধারা সাবিনা ইয়াসমীন পলি, সাপ্তাহিক ইচ্ছে নদীর মকসুমুল হাকিম, দৈনিক দেশের কন্ঠ’র শহিদুল ইসলাম শহিদ, খুলনা টাইমস এর মেহেদী আলী সুজয়, বর্তমান সময়ের হাফিজুর রহমান মাসুম, মাই টিভির ফয়জুল হক বাবু, ঢাকা টাইমস এর মো: বেলাল হোসাইন, জয়যাত্রা টিভির আব্দুল মতিন, গণমুক্তি’র শেখ হাবিবুর রহমান হবি, প্রতিদিনের কথার মাসুদ আলী, দৈনিক বর্তমানের জাহিদ হাসান, দৈনিক নওয়াপাড়া’র মো: হাফিজুর রহমান, দৈনিক ভোরের পাতার এসএম মহিদার রহমান।

এদের মধ্যে খুলনা টাইমস’র মেহেদী আলী সুজয়, বর্তমান সময়ের হাফিজুর রহমান মাসুম, মাই টিভির ফয়জুল হক বাবু ও ঢাকা টাইমস’র মো: বেলাল হোসাইনসহ কয়েকজন সাতক্ষীরা প্রেসক্লাবে কোন আবেদন ছাড়াই পুলিশ সুপারের খসড়া তালিকায় স্থান পেয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন