বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনবল সংকট

সাতক্ষীরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ২০টি পদের ১৭টিই শুন্য

সাতক্ষীরা যুব প্রশিক্ষণ কেন্দ্রটি জনবল সংকট চরমে। ডেপুটি কো-অর্ডিনেটর, প্রশিক্ষক (পশুপালন) ও ক্যাশিয়ার দিয়ে চলছে জেলার এ যুব প্রশিক্ষণ কেন্দ্রটি।

সরকার অনুমোদিত ২০টি পদের বিপরীতে ১৭টি পদ শুন্য এ প্রশিক্ষণ কেন্দ্রে। 

আর এ জনবলের অভাবে প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য পশুপালন কেন্দ্রে পালন করা হচ্ছেনা কোন পশু। হাঁস-মুরগি পালন কেন্দ্রেও নেই কোন হাঁস-মুরগি। বহিরাগত প্রশিক্ষক দিয়ে কোনভাবে চালানো হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। ব্যবহারিক প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যেতে হচ্ছে বাইরের কোন গরু-ছাগল বা হাঁস মুরগির খামারে।

জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অডিনেটরের কার্যালয় থেকে জানা যায়, জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে সরকার অনুমোদিত পদ আছে ২০ টি। সেগুলো হলো-ডেপুটি কো-অর্ডিনেটর, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, সিনিয়র প্রশিক্ষক (পশুপালন), সিনিয়র প্রশিক্ষক (মৎস্য), সিনিয়র প্রশিক্ষক (কৃষি), প্রশিক্ষক (পশুপালন), প্রশিক্ষক (মৎস্য), সহকারী প্রশিক্ষক (কৃষি), প্রধান সহকারী কাম হিসাব রক্ষক, প্রদর্শক দুই জন, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপরেটর, বাবুর্চি, কিচেন কাম ডাইনিং এটেনডেন্ট, অফিস সহকারী, ক্যাটল এন্ড পোল্ট্রি এটেনডেন্ট, ফরাস কাম নৈশ প্রহরী এবং ঝাড়–দার। এর মধ্যে ডেপুটি কো-অর্ডিনেটর, প্রশিক্ষক (পশুপালন) ও ক্যাশিয়ার পদে একজন করে তিন জন কর্মরত আছেন। বাকি ১৭ টি পদই দীর্ঘ দিন যাবত শুন্য রয়েছে।

জনবল সংকটের বিষয়ে সর্বশেষ সাতক্ষীরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অডিনেটর আশুতোষ কুমার বিশ্বাস গত ২৪ আগস্ট যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কে তথ্য প্রেরণ করেন। এর আগে কয়েক বার এ বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরকে অবহিত করা হলেও আজও পর্যন্ত কোন জনবল পাওয়া যায়নি।

অফিস সূত্রে আরও জানা যায়, সাতক্ষীরা যুব প্রশিক্ষণ কেন্দ্র তিন অর্থ বছরে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ছয়শ জনের। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৬৮ জন। উত্তীর্ণদের মধ্যে পুরুষ ৪৯২ জন নারী ৭৬ জন।

অফিস থেকে আরও জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরে তিন মাস মেয়াদি গবাদি পশু পালনে দুটি ব্যাচে লক্ষ্যমাত্র ছিলো দুইশ জন। এ অর্থ বছরে মোট ১৭১ জন উত্তীর্ণ হয়। উত্তীর্ণ মধ্যে পুরুষ ১৩৯ জন এবং মহিলা ৩২ জন।

২০১৯-২০ অর্থ বছরে তিন মাস মেয়াদি গবাদি পশু পালনের লক্ষ্যমাত্রা ছিলো ৬০ জন। উত্তীর্ণ হয়েছে ৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৫ জন এবং মহিলা তিন জন। এক মাস মেয়াদি গবাদি পশু পালনের লক্ষ্যমাত্রা ছিলো ৪০ জন। উত্তীর্ণ হয়েছে ৪০ জন। এর মধ্যে পুরুষ ৩৬ জন এবং মহিলা চার জন। এক মাস মেয়াদি হাঁস মুরগি পালনের লক্ষ্যমাত্রা ছিলো ৪০ জন। উত্তীর্ণ হয়েছে ৪০ জন। এর মধ্যে পুরুষ ৩২ জন এবং মহিলা আট জন। এক মাস মেয়াদি মৎস্য চাষের লক্ষ্যমাত্রা ছিলো ৪০ জন। উত্তীর্ণ হয়েছে ৩৯ জন। এর মধ্যে পুরুষ ৩৭ জন এবং মহিলা দুই জন। এক মাস মেয়াদি কৃষি ও হার্টিকালচারের লক্ষ্যমাত্রা ছিলো ৪০ জন। উত্তীর্ণ হয়েছে ৪০ জন। এর মধ্যে পুরুষ ৩৭ জন এবং মহিলা তিন জন।

২০২০-২১ অর্থ বছরে তিন মাস মেয়াদি গবাদি পশু পালনের লক্ষ্যমাত্রা ছিলো ৬০ জন। উত্তীর্ণ হয়েছে ৬০ জন। এর মধ্যে পুরুষ ৫৬ জন এবং মহিলা চার জন। এক মাস মেয়াদি গবাদি পশু পালনের লক্ষ্যমাত্রা ছিলো ৪০ জন। উত্তীর্ণ হয়েছে ৪০ জন। এর মধ্যে পুরুষ ৩৪ জন এবং মহিলা ছয় জন। এক মাস মেয়াদি হাঁস মুরগি পালনের লক্ষ্যমাত্রা ছিলো ৪০ জন। উত্তীর্ণ হয়েছে ৪০ জন। এর মধ্যে পুরুষ ৩১ জন এবং মহিলা নয় জন। এক মাস মেয়াদি কৃষি ও হার্টিকালচারের লক্ষ্যমাত্রা ছিলো ৪০ জন। উত্তীর্ণ হয়েছে ৪০ জন। এর মধ্যে পুরুষ ৩৫ জন এবং মহিলা পাঁচ জন।

শিক্ষার্থীরা বলছে, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা বাস্তর জীবনে তা’ প্রয়োগ করার চেষ্টা করি। কিন্তু এখানে জনবলেন সংকট থাকায় আমার কাঙ্খিত প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছি। এখান সকল প্রকার সুযোগ সুবিধা থাকা শর্তেও আমাদের ব্যবহারিক শিক্ষার জন্য বাহিরের খামারে যেতে হচ্ছে।

এ বিষয়ে একজন প্রশিক্ষক বলেন, শিক্ষার্থীদের আন্তরিকভাবে প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করছি। এসব শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সনদ গ্রহণ করে তা’ প্রয়োগ করছে না। আবার কোনো কোনো যুবক প্রশিক্ষণ শেষে তা’ কাজে লাগিয়ে নিজের এবং পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন।

সাতক্ষীরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অডিনেটর আশুতোষ কুমার বিশ্বাস বলেন, বেকারত্ব দূর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক বেকার তরুণ-তরুণী তাদের জীবনের স্বচ্ছলতা ফিরে এনেছে। জনবল সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জনবলের সংকট আছে।
তবে, জনবল চেয়ে অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোন উত্তর পাওয়া যায়নি বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী