বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রুটে বাসে নেয়া হচ্ছে বেশি ভাড়া

সাতক্ষীরা থেকে খুলনা বাস ভাড়া ছিল ৮০ টাকা। এখন নিচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। সরকার নির্ধারিত নতুন ভাড়ায় ১০৮ টাকা হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে ১৩০ টাকা। প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না। বাসের কন্ডাক্টররা তাদের ইচ্ছা মতো ভাড়া নিয়েই যাচ্ছেন। আর অসহায়ের মতো যাত্রীদের পকেট কাটা যাচ্ছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে আক্ষেপ করে কথাগুলো বলেন সাতক্ষীরা থেকে খুলনায় নিয়মিত আসা যাওয়া করা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জুবায়ের মোস্তাফিজ।

ভাড়া বাড়াতে তীব্র ক্ষোভ ও হতাশা করে তিনি বলেন, বেতনের অর্ধেকই চলে যাচ্ছে বাস ভাড়ায়। আসতে ১৩০ টাকা যেতে ১৩০ টাকা মোট ২৬০ টাকা প্রতিদিন বাস ভাড়াতে শেষ। বাসায় পৌঁছাতে অন্যান্য যানবাহনের ভাড়া মিলে ৩০০ টাকা প্রতিদিনই লাগছে।

একই অবস্থা সাতক্ষীরা-যশোর রুটে ও সাতক্ষীরা-কালিগঞ্জ রুটেও।

এব্যাপারে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদস্য সচিব সাইফুল করিম সাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাতক্ষীরা থেকে খুলনার নতুন ভাড়া ১০৮ টাকা। এর বেশি নেওয়ার কোন সুযোগ নেই। তারপরও যদি কেউ নিয়ে থাকে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।
তিনি আরো বলেন, প্রতিটি গাড়িতে ভাড়ার চার্ট দেওয়ার প্রক্রিয়া চলছে। চার্ট দেওয়ার পর আর এ ধরনের সমস্যা হবে না।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা বিভাগের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মিজানুর রশীদ সাংবাদিকদের বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ১ টাকা ৮০ পয়সা কিলোমিটার হিসেবে মালিক সমিতির কাছে ভাড়ার চার্ট দেওয়া হয়েছে। এর চেয়ে যাত্রীদের কাছ থেকে বেশি নিলে সেটা অন্যায় হবে। যারা বেশি ভাড়া নিচ্ছে তাদের ব্যাপারে জেলা প্রশাসনকে অবহিত করা হবে। যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সৌজন্যে: দৈনিক পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল