সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরের এমপি আশুর সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

আবু সাঈদ সাতক্ষীরা : সদর উপজেলা পরিষদের আয়োজনে সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুর সাথে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় সভা, উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া এর সভাপতিত্বে বেলা ১২ টার সময় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ১০ বছরের পর জুলুম অত্যাচারের হাত থেকে মুক্ত হয়েছে। এজন্য সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ার প্রত্যয় নিয়ে কজি করতে হবে। তিনি আরো বলেন সরকারি অফিস ও ব্যক্তিদের নিকট থেকে আমার সাতক্ষীরার মানুষ কোনক্রমে যাতে কষ্ট না পাই সেদিকে দায়িত্বশীল হতে হবে। আমার কাছে কেউ কোন কাজে আসলে কোন প্রকার ঝামেলা এবং অর্থ ছাড়াই কাজ করা হবে। আপনারা যে যে দপ্তরের দায়িত্বে আছেন সে দপ্তরে কোন প্রকার ঘুষ দূর্নীতি করতে দিবেন না কাউকে।

মতবিনিময়ের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন তানভীর হোসেন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যন কোহিনুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ শহিদুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইয়ারুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল গনি, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলি মফিজুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যে উপস্থিত ছিলেন আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন, কুশখালি ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল গফ্ফার, শিবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম, বৈকারী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনসহ ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান বৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা