শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরে খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ এর উদ্বোধন

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ই মে) বেলা ১২ টায় সদর উপজেলা খাদ্য গুদামে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ফিতা কেটে ধান চাল সংগ্রহ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, “বাংলাদেশ সামগ্রীক দিক দিয়ে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতি ১৯৭১ সালে পাকিস্থানের শাসক গোষ্ঠী যে অন্যায় অবিচার ও নির্যাতন করেছে তা আজ পাকিস্থানের জনগণ অকপটে স্বীকার করছে। বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্থানীরা আজ হতবাক। তিনি আরো বলেন, জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশকে আর পিছানো যাবেনা। বাংলাদেশ এগিয়ে যাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন ও সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ এস এম আমিনুর রহমান বুলবুল প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সবুর, সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. আব্দুল গফফার, দূর্নীতি প্রতিরোধ সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদর উপজেলা রাইচ মিল সমিতির সভাপতি মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

সাতক্ষীরা সদর উপজেলার খাদ্য গুদামে সরকারিভাবে চাল প্রতি কেজি ৪৪ টাকা, ধান কেজি প্রতি ৩০ টাকা দরে ক্রয় করা হবে। সাতক্ষীরা সদর উপজেলার চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯২০৯ মেট্রিক টন এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮১৩ মেট্রিক টন। সাতক্ষীরা জেলার চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭৮০১মেট্রিক টন এবং ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬১৯২ মেট্রিক টন।

একই সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিসহ অতিথিবৃন্দ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। ধান সংগ্রহ অভিযান ৭ মে হতে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ধান-চাল সংগ্রহ অভিযানে ধান ও চাল বিক্রয়কারী কৃষকদের মাঝে আম ও জামের গাছ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সদর উপজেলা খাদ্যগুদামের ইনচার্জ এস এম আমিনুর রহমান বুলবুল।

একই রকম সংবাদ সমূহ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর

সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার