সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী’র সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দলের স্বার্থে ও দেশের উন্নয়নের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারও সাথে পক্ষ পাতিত্য না করে দলের উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের দলীয় নৌকার প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। রাজনীতি খুবই কঠিন জিনিস। আচরণ ও ব্যবহার ভাল করতে। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে ভালবাসা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জয়লাভ করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে আমাদের দলীয় নৌকার প্রার্থীরা জয়লাভ না করলে জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি ও অঙ্গিকার গ্রাম হবে শহর কার্যক্রম বাঁধাগ্রস্থ হবে। জয় আমাদের হবেই ইনশাল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সরদার নজরুল ইসলাম, মো.কামরুল ইসলাম, মো. আসাদুজ্জামান আসলে, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, মোস্তাফিজুর রহমান নাসিম, গনেশ চন্দ্র মন্ডল, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কওছার আলি, বাঁশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো, রহিল উদ্দিন, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, ভোমরা আওয়ামীলীগের সভাপতি গাজী, আবুল গফুর, আলিপুর আওয়ামীলীগের সভাপতি মো. মসিউর রহমান (ময়ুর ডাক্তার) ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু সানা, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম মাগরেব, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আলোচ্য সুচির মধ্যে ছিল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সাংগঠনিক ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় সভাপতিমন্ডলীর সদস্য বৃন্দ, সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাকে ঘিরে পৌরদীঘিতে চলছে রাতের নৌভ্রমণ। জনপ্রতি ৫০ টাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলেবিস্তারিত পড়ুন

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটি ঘোষণা, উপদেষ্টা রউফ, সভাপতি সান্টু, সম্পাদক রনজু
  • ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক পৌর কাউন্সিলর সাগর
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • সাতক্ষীরায় সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে- লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান
  • সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?
  • শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা
  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ