শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সাধারণ সভা

সাতক্ষীরা সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ’র অফিস রুমে সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর আয়োজনে সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি
অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জেলা জমিয়াতুল মোদার্রেছীন’র সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা
মো. আলতাফ হোসেন, সদর উপজেলা সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, সুপার মাওলানা মো. আব্দুল লতিফ, সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সাংগঠনিক সম্পাদক সুপার মো. আব্দুল্লাহ, অধ্যক্ষ মোতাসিম বিল্লাহ, উপাধ্যক্ষ মো. বদিউজ্জামান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার
আরবী প্রভাষক মাওলানা রায়হানুল কবির, আগরদঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মো. শফিকুল হাসান প্রমুখ।

সাধারণ সভায় নতুন শিক্ষাক্রম বিষয়, নতুন বছরের বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয় এবং বার্ষিক ক্যালেন্ডার বিতরণ করা হয়। এসময় জমিয়াতুল মোদার্রেছীন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সেক্রেটারী মাওলানা মো. জালাল উদ্দীন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন