সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

সাতক্ষীরা সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১০ মে) ২৭ রমজান বেলা ১১টায় সদর উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য পদায়নকৃত অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মো. শফিউল আজম, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপপরিচালক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ প্রমুখ। সদর উপজেলা মডেল ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর ৩তলা ভিত বিশিষ্ট ৩তলা মসজিদ ভবন ১২ কোটি ৭৩ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয়ে সাতক্ষীরা গণপূর্ত বিভাগের বাস্তবায়নে নির্মাণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিক দীপ ও ঠিকাদার প্রতিষ্ঠান হাসান এন্ড সন্স এর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী মো. শাহীন আলম প্রমুখ। উল্লেখ্য যে, মডেল মসজিদের ১ম তলায় থাকবে ইমাম প্রশিক্ষণ ও গণশিক্ষা কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের বই বিক্রয় কেন্দ্র, প্রতিবন্ধীদের ইবাদাতখানা, রান্না ঘর ও খাবারের স্থান, পাম্প হাউজ, বৈদ্যুতিক জেনারেটর কক্ষ, ফায়ার ফাইটিং কন্ট্রোল রুম, কার পার্কিং, মরাদেহ গোসল খানা, ওযুখানা।

দ্বিতীয় তলায় থাকবে- প্রধান নামাজের স্থান, সহকারি পরিচালকের অফিস, উপপরিচালকের অফিস, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কর্মচারীর অফিস, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কেন্দ্র, ওযুখানা ও সভা কক্ষ। তৃতীয় তলায় থাকবে- প্রধান নামাজের স্থান, সভা কক্ষ, পুরুষের নামাজের স্থান, মহিলাদের নামাজের স্থান, পুরুষের অযুর স্থান, মহিলাদের অযুর স্থান, ইসলামিক লাইব্রেরি, মক্তব ও হেফজখানা, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক ও খাদেম কক্ষ, গেস্ট রুম, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কেন্দ্র।

পবিত্র ঈদুল ফিতরের পরেই এ মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গেছে। কিন্তু ঐ স্থানে পরিত্যক্ত ঘোষণা করা বিসিডিএস’র বহু পুরাতন ভবন ভেঙ্গে না নেওয়ায় নির্মাণ কাজে বিলম্ব হচ্ছে। একটি কুচক্রি মহল চক্রান্ত করছে। তাদের দাবী ঐ ভবনগুলি এখনও বীজ বিক্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে সেখানে বড় বড় ইঁদুর আছে আর বড় বড় ইঁদুরের গর্ত। ভবনের রড় ইট খসে পড়ছে।

ভবনের অবস্থা এতই দূর্বল এই ভবন দীর্ঘদিন অব্যবহারিত হয়ে পড়ে আছে। বিসিডিএস’র ষড়যন্ত্রের কারণে সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণে বিলম্ব হওয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। এব্যাপারে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছে সাতক্ষীরার সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাকে ঘিরে পৌরদীঘিতে চলছে রাতের নৌভ্রমণ। জনপ্রতি ৫০ টাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলেবিস্তারিত পড়ুন

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটি ঘোষণা, উপদেষ্টা রউফ, সভাপতি সান্টু, সম্পাদক রনজু
  • ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক পৌর কাউন্সিলর সাগর
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • সাতক্ষীরায় সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে- লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান
  • সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?
  • শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা
  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ