শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজে নেশাজাতীয় দ্রব্য সেবন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে নেশাজাতীয় দ্রব্য সেবন এখন নিয়মিত ঘটনার মতো হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ক্যাম্পাসে বিড়ি, সিগারেট ও গাঁজা সেবনের মতো অসামাজিক কর্মকাণ্ড প্রতিনিয়ত ঘটলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

অভিযোগ রয়েছে, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা ও সভাপতি নিয়মিত শোডাউন করলেও এসব অনিয়ম বন্ধে তারা মুখ খুলছেন না। ফলে সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস পরিবেশ দিন দিন অস্বাস্থ্যকর হয়ে উঠছে।

শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন—কলেজ অধ্যক্ষ সারাদিন এসি কক্ষে বসে থাকেন, কিন্তু ক্যাম্পাসে কী ঘটছে সে বিষয়ে খোঁজ নেন না কেন? তারা বলেন, “এটা কি সত্যিই একটি শিক্ষা প্রতিষ্ঠান, নাকি অন্যকিছুতে পরিণত হচ্ছে?”

শিক্ষার্থীরা আরও জানান, সাতক্ষীরা সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। অথচ নেশাজাতীয় দ্রব্য সেবন ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় কলেজের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল