শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় (২৪ মে) সাতক্ষীরা লেকভিউতে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশিষ্ট সমাজসেবক সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এবং
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. আবু সাইদ ও সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, সাতক্ষীরা শহর জামায়াতের আমির মোঃ জাহিদুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, আগরদাড়ি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কবির হোসেন মিলন ও সাবেক অধ্যাপক মোজাম্মেল হক।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সহ.সভাপতি ডিএম কামরুল ইসলাম ও শিক্ষক আব্দুর রব ওয়ার্ছি।
বক্তব্যে অতিথিগন বলেন- দেশ ও জাতির জন্য গনমাধ‍্যম এর বিকল্প নেই। সাতক্ষীরা অনেক জেলার চেয়ে পিছিয়ে আছে এবং বিশেষ কারণ তুলে ধরে বস্তু নিষ্ঠু সংবাদ প্রকাশ করার একমাত্র মাধ্যম সেটা সাংবাদিকরা করতে পারে। সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা আগামী দিন সেই ভুমিকা রাখবে এবং এই সংগঠন এর সাথেই যারা আছে তাদের সকলকে সাধুবাদ জানাই ও সংগঠন এর সাফল্য কামনা করি।
সভায় সংস্থার সকল সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন স্থরের ব‍্যাক্তিসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন শাহজাহান আলী মিঠু এবং সাংবাদিক কল‍্যাণ সংস্থার সরণীকা বই প্রকাশ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন