বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সিটি কলেজের শহীদ মিনার এখন যেন মোটরসাইকেল গ্যারেজ!

কর্তৃপক্ষের অবহলা আর উদাসহীনতায় সাতক্ষীরা সিটি কলেজের শহীদ মিনারটি যেন মোটরসাইকেল গ্যারেজে পরিণত হয়েছে। শুধু ফেব্রুয়ারি মাস এলেই খোঁজ হয় শহীদ মিনারের বাকি সময়টায় শহীদ মিনারের দিকে ফিরেও তাকায় না কলেজ কতৃপক্ষ। যে কারণে যার যখন যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করেন শহীদ মিনারটি। কিন্তু কোন কিছুতেই ভ্রুক্ষেপ নেই কলেজ প্রশাসনের।

বুধবার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা সিটি কলেজের শহীদ মিনার চত্ত্বরে অর্ধশতাধিক মোটরসাইকেল। সিটি কলেজটি ‘মোটর ড্রাইভিং লাইসেন্স’র পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহারিত হওয়ায় পরীক্ষা দিতে আসা চালকরা ইচ্ছেমতো মোটরসাইকেল রেখেছেন এখানে। মোটরসাইকেল রাখার সময় শতভাগ মোটরসাইকেল চালকই জুতা পায়ে শহীদ মিনারের উপর উঠে শহীদ মিনার তথা ভাষা শহীদদের মর্যাদাহানী করেছেন। কেউ কেউ আবার খাবার খেয়ে ময়লা আর খালি প্যাকেট ফেলেছেন শহীদ মিনার চত্ত্বরে। তবে এসব কিছু দেখেও যেন না দেখার ভান করে আছে কলেজ কর্তৃপক্ষ।

শহীদ মিনারের উপর মোটরসাইকেল রাখা ইসমাইল হোসেন নামের এক চালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এসে দেখি অনেকেই এখানে গাড়ি রেখেছেন তাই পার্কিং এরিয়া মনে করে আমিও রেখেছি।

সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থী ইমরান হুসাইনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন তো শুধু মোটরসাইকেল দেখছেন অন্য সময় ছাগল-কুকুর শহীদ মিনারের ওপর ঘুমায়, নোংরা করে তাতেও কেউ কিছু বলেনা।

ভাষা শহীদদের স্মৃতি স্তম্ভের উপর জুতা পায়ে উঠে অসম্মান করে এভাবে শহীদ মিনারকে মোটরসাইকেল গ্যারেজ হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে জানতে চাইলে সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাইদ বলেন, আসলে আজকে আমি কলেজে ছিলাম না এজন্য ঘটনাটি জানিনা। তবে এধরণের ঘটনা ঘটতে পারে বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার কারণে। আমি বিআরটিএ’কে আমাদের কলেজ থেকে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য বলেছি ভবিষ্যতে আর এমনটি হবেনা।

তিনি আরও বলেন, আমাদের শহীদ মিনারটি কলেজ ক্যাম্পাসের বাইরে হওয়ায় একটু অসুবিধা হয়। তবে সে সমস্যাও থাকবেনা। আমাদের সদর এমপি মহোদয় কলেজ ক্যাম্পাসের ভিতরে নতুন করে শহীদ মিনার নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছেন। বর্ষা মৌসুম গেলেই নতুন শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া