মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাচারের সময়

সাতক্ষীরা সীমান্তে ১ কোটি ৬১ লাখ টাকার সোনার বারসহ এক ব্যক্তি আটক

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্তে ১ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ১১টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বৃহষ্পতিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে এ আটকের ঘটনা ঘটে।

আটক জাকির হোসেন (৩১) ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামের আরিজুল মোল্যার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির হাবিলদার শহীদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাকে আটক করে। এসময় তার কোমড়ে গামছা দিয়ে পেচানো অবস্থায় ১১টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারগুলোর ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫’শত টাকা।

সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক জানান, জব্দকৃত সোনার বার শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা ট্রেজারী অফিসে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল