মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা- ১ সংসদীয় আসনে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন সহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১(তালা- কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন সহ বিভিন্ন দল থেকে মনোনীত ও স্বতন্ত্র ১২ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত করা হয়েছে।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসন থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার(৩ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত করা হয়।

সাতক্ষীরা -১ আসনে অপর বৈধ ১২ প্রার্থীরা হলেন, আওয়ামীগ মনোনীত নৈকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন, ওয়ার্কার্স পার্টির এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জাতীয় পার্টির সাবেক এমপি সৈয়দ দিদার বখত, জাসদের শেখ ওবাদুস সুলতান বাবলু, বাংলাদেশ কংগ্রেসের এ্যাড: ইয়ারুল ইসলাম, জাকের পার্টি মো: খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইন্জিনিয়ার শেখ মুজিবুর রহমান।

স্বতন্ত্র প্রার্থী তালা উপজেলা আ’লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম মুজিবর রহমান, মুক্তি জোটের প্রার্থী শেখ মো: আলমগীর, স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও তৃণমুল বিএনপি’র সুমি ইসলাম। তালা- কলারোয়া সংসদীয় আসনে কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজারবিস্তারিত পড়ুন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশেরবিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • ‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
  • বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি
  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর