শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ, মশাল মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা-দেবহাটা) সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলীমের মনোনয়নের দাবিতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা মেঘনার মোড় হতে মশাল মিছিল বের হয়ে ঋশিল্পি স্কুলের সামনে গিয়ে পূর্ণরায় মেঘনার মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন- সাতক্ষীরা সদর-২ আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী আব্দুল আলিমকে ঘোষণা করতে হবে। আব্দুল আলিম ছাড়া অন্য কাউকে বিএনপির নেতাকর্মীরা মানবে না। যাকে মনোনয়ন দেওয়া হয়ছে তিনি একজন দলছুট নেতা। তাকে আমরা মানি না। অবিলম্বে জাতীয় পার্টি থেকে আস আব্দুর রউফের মনোনয়ন বাতিল করা হক এমন দাবী জানান নেতাকর্মীরা।
নেতাকর্মীরা আরো বলেন, নেতাকর্মীদের সুখ দুঃখের সাথী ছিলেন আব্দুল আলিম। একমাত্র আব্দুল আলিমকে দিয়েই সাতক্ষীরা ২ আসনে ধানের শীষ বিজয় ছিনিয়ে আনা সম্ভব। আব্দুল আলিম ২০১৩ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, ২০১৮ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও দীর্ঘ ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে বিএনপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করেন। তিনি শত জুলুমের পরেও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
নেতাকর্মীরা বলেন, আব্দুল আলিম শহরতলীর ১৩ নং লাবসা ইউনিয়ন ইউনিয়ন থেকে ১৯৮৮ সাল থেকে বর্তমান পর্যন্ত টানা ৭ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছে। সেই নেতাকে বাদ দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপির ভরাডুবি ডেকে আনবে।

এসময় মশাল মিছিলে উপস্থিত ছিলেন আতিয়ার রহমান, সাতক্ষীরা সদর উপ‌জেলা বিএন‌পি সদস্য মোঃ আ‌তিয়ার রহমান, ঘোনা ইউনিয়নের সাবেক সভাপতি কামরুজ্জামান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপিনেতা সাইফুল ইসলাম মজনু, লাভসা ইউনিয়ন বিএনপি নেতা, ১২নং বল্লিন ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স‌ফিকুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইসলাম, ৯নং ব্রম্ম রাজপুর ইউ‌ন্রিযন বিএন‌পি সভাপ‌তি মোঃ আবুল হাসান, ৯নং ব্রম্মরাজপুর ইউ‌নিয়ন বিএন‌পির সাধারন সম্পাদক মোঃ না‌সিম বিল্লাহ, বৌকারী ইউ‌নিয় বিএন‌পি সভাপ‌তি মোঃ ইউনুছ আ‌লি বুলু,সাধারন সম্পদক মোঃ ত‌জিবুর রহমান টুটুল, বাশদা ইউ‌নিয়ন বিএন‌পি সভাপ‌তি মোঃ ডাক্তার নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম, ভোমরা ইউ‌নিয়ন বিএন‌পি সভাপ‌তি মোঃ শা‌হিনুর রহমান, সাধারন সম্পাদক মোঃ বজলু রহমার (মেম্বর), ৫নং শিপপুর ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি মোঃ হা‌ফেজ তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ টুটুল হো‌সেন, ৪নং ঘোনা ইউনিয়ন বিএন‌পি সা‌বেক সভাপ‌তি ও সদর উপ‌জেলা বিএন‌পির যুগ্ম আহবাহক মোঃ কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব উপস্থিত ছিলেন।

মশাল মিছিলে বিএনপির বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক