বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের কাটিয়া টাউন বাজার, আমতলা মোড়সহ বিভিন্ন এলাকার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করে নির্বাচনী লিফলেট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন আলহাজ্ব মো. আব্দুর রউফ।

এসময় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে এবং সরকার গঠন করবে ইনশাল্লাহ। তরুণ প্রজন্মের ভোটাররা ধানের শীষের পক্ষে আছে এবং তারেক রহমানের পক্ষে আছে।

আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুমনুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহ.সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, সাবেক সহসাংঠনিক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, সাবেক জেলা যুবনেতা আরিফ ইকবাল, আব্দুল্লাহ সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুল আলম খোকনসহ অসংখ্য দলীয় নেতা কর্মী, যুবদলের নেতাকর্মীসহ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা।

এসময় গণসংযোগ ও লিফলেট বিতরণকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীকের গনজোয়ার লক্ষ্য করা যায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল