রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সামাজিক সংগঠন ‘আমাদের কলারোয়া” এর ১ম বর্ষপূর্তি উদযাপন

সামাজিক সংগঠন “Amader kalaroa-আমাদের কলারোয়া” এর ১ম বর্ষপূর্তি কেক কাটার মাধ্যমে উদযাপন করেছে প্যানেল সদস্য বৃন্দ। এর আগে এক ক্রিকেট প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে পৌরসদরের কলাগাছি মোড়ের একটি মাঠ চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“Amader kalaroa-আমাদের কলারোয়া” একটি সমাজসেবা মূলক সামাজিক প্রতিষ্ঠান। ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর কলারোয়ার কিছু সাধারণ শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু হয়েছিল “Amader kalaroa-আমাদের কলারোয়া” নামে একটি ফেসবুক গ্রুপ। যার সাথে যুক্ত আছেন দেশ-বিদেশে অবস্থানরত কলারোয়া-সাতক্ষীরার প্রায় ৭ হাজার মানুষ।

গ্রুপের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ হয়ে থাকে। তাদের মাধ্যমে চলতি বছরের প্রথমেই মহানুভবতার দেওয়াল প্রতিষ্ঠা হয়। করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালে একাধিক গ্রামে সচেতনতা সৃষ্টি-বাড়ি বাড়ি শতাধিক ত্রাণ সহযোগিতা, ঈদের খুশি ছড়িয়ে দিতে দুস্থ শতাধিক পরিবারে ঈদ সামগ্রী সহযোগিতা, অসহায় কৃষকদের ধান কেটে দেওয়া, সার্বক্ষণিক মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সরবরাহ থেকে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।

সংগঠনটির সদস্য বি এম আজমল হোসেন বলেন, আমার জানামতে সম্পূর্ণ অরাজনৈতিক আর অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গত বছর এই দিনে ‘আমাদের কলারোয়া’ গ্রুপের যাত্রা শুরু হয়। করোনাকালীন তাদের পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রম গুলো মুগ্ধ করার মত। বর্ষপূর্তিতে আমি এই গ্রুপের সবাইকে অভিনন্দন জানাই সাথে সাথে সবাইকে একসাথে অন্তর্ভুক্ত করার মত এমন একটা প্লাটফর্ম তৈরি করার সাথে যারা জড়িত তাদেরকেও আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ‘আমাদের কলারোয়া’ দীর্ঘজীবী হোক।

প্যানেলের সদস্যবৃন্দ বলেন, আমরা সবসময় চেয়েছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের জন্মভূমি কলারোয়া উপজেলাবাসী উপকৃত হোক। এই একটি বছরে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো সহযোগিতা করার। আমরা ছোট-বড়-গরিব-ধনী-ধর্ম নির্বিশেষে হাতে হাত রেখে মানুষের তরে কাজ করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন বি.এম.আজমল হোসেন, নাহিদ হাসান শোভন, এ.এস.এম.নাসিম, শেখ মোহাম্মদ আসেম, সাকলাইন জামিল জিজু, এ টি এম মাহফুজ, আব্দুল্লাহ আল জুবায়ের মাহি, মোমতাছির মামুন, এস.এম. আলিউজ্জামান ইমন, এহতেশাম রাব্বি প্রমিন, তন্ময় পাল, শোভন আহম্মেদ, আজিম তনু, এম.এম.এস দিপু, ইসমাইল হোসাইন, এহতেশামুল হক লিখন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়