শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে আলোচনা সভা

সারাদেশের বিভিন্ন এলাকায় পূজা মন্ডপে হামলাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পাবলিক ইনস্টিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম্প্রতি পূজা মন্ডপে হামলা, ভাংচুর, বাসগৃহে অগ্নিসংযোগ, লুটপাট, নারী-শিশু নির্যাতন, ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের প্রতিবাদে সমাবেশ ও মানব বন্ধন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় পাবলিক ইনস্টিটিউটের সভাপতি ও প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন ও উপস্থিত ছিলেন প্রতিবাদ সমাবেশ প্রস্ততি কমিটির যুগ্ম আহবায়ক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সদস্য সচিব এড. শেখ কামাল রেজা, প্রস্তুতি কমিটির সদস্য ও কপাই সাবেক সভাপিত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সন্তোষ কুমার পাল, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, অধ্যাপক তপন কুমার মন্ডল, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শহিদুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, মিজানুর রহমান, নিয়াজ খানসহ সদস্যবৃন্দ।

প্রতিবাদ সমাবেশ প্রস্তুতি কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৬ আক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মোড়ে মানববন্ধন শেষে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন