শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে কলারোয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দেশের কয়েকটি স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে সাতক্ষীরার কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কলারোয়া প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে ওই মানববন্ধনে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘ধর্ম যার যার। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই মানুষ। সুতরাং মানুষ হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ।’

এতে সভাপতিত্ব করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, পূজামণ্ডপে, ব্যবসা প্রতিষ্ঠানে, বাসগৃহে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিএম নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, ওয়ার্কার্স পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রউফ, সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শিক্ষার্থী লামিয়া ও শিক্ষার্থী আল মামুন।

প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন সাংবাদিক ও শিক্ষক দীপক শেঠ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক