রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিনহা হত্যায় বোনের মামলা বাতিল চেয়ে আবেদন

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় তার বোনের করা নালিশি মামলাটির বিচার কাজ বেআইনি ও অবৈধ ঘোষণা চেয়ে রিভিশন মামলা করেছেন অন্যতম আসামি পুলিশের বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী।

তার যুক্তি, এই ঘটনায় যেহেতু পুলিশ বাদী হয়ে আগেই একটি মামলা করেছে, তাই দ্বিতীয় মামলা চলতে পারে না।

কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এই মামলাটি গ্রহণ করে চূড়ান্ত শুনানি ও আদেশের জন্য আগামী ২০ অক্টোবর দিন রেখেছেন।

লিয়াকত আলীর পক্ষে আদালতে আবেদনটি করেছেন তার আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন।

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় গত ৫ জুলাই তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করা হয়।

আদালত প্রাঙ্গণে আসামিপক্ষের আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, সিনহা হত্যার ঘটনায় বোনের দায়ের মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এ মামলার সমস্ত কার্যক্রম ‘বেআইনি ও অবৈধ’। সে কারণে আদালতের ম্যাজিস্ট্রেট গত ৫ অগাস্ট যে আদেশটি দিয়েছেন সেটাকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়েছে।

“আদালতে দীর্ঘ শুনানির পর বিচারক মামলার কার্যক্রমে অবৈধতার যুক্তি পেয়েছেন। আবেদনটি আমলে নিয়ে রেকর্ডভুক্ত করার নির্দেশ দিয়েছেন। এটা পরবর্তীতে পূর্ণাঙ্গ শুনানি ও আদেশের জন্য রেখেছেন।”

রিভিশন আবেদনের পক্ষে যুক্তি দেখিয়ে এই আইনজীবী বলেন, আসামি নন্দলাল রক্ষিত একই ঘটনায় গত ১ অগাস্ট টেকনাফ থানায় একটি মামলা করলেন। মামলাটি দায়ের করার চার দিন পর ৫ অগাস্ট শারমিন শাহরিয়ার ফেরদৌস আদালতে সিআর মামলাটি দায়ের করলেন ‘সেইম অকারেন্সে’।

একটি মামলার তদন্ত চলমান অবস্থায় আদালতে (নালিশী) মামলা হলে সেক্ষেত্রে আদালতকে ফৌজদারি কার্যবিধির ২০৫ ডি ধারা অনুসরণ করতে হবে, বলেন আইনজীবী মাসুদ।

“আইনে বলা আছে, ২০৫ ডি-তে পরিষ্কারভাবে- যখন একটি মামলার ইনভেস্টিগেশন চলমান অবস্থায় থাকবে, তখন যদি সিআর মামলা করে তাহলে টু জিরো ফাইভ ডি অনুসরণ করতে হবে। অর্থাৎ সিআর মামলাটি ফাইলিংয়ের দিন তিনি (বিচারিক হাকিম) স্টে ঘোষণা করবেন। স্টে ঘোষণার পর নন্দলাল রক্ষিতের যে মামলাটি চলমান রয়েছে সেটিকে কল ফর ইনভেস্টিগেশন করবেন। তারপর বিচার অগ্রসর করবেন সাব-সেকশন টু ও সাব-সেকশন থ্রিতে।”

অ্যডভোকেট মাসুদ সালাহ উদ্দিন বলেন, তবে বিচারক (বিচারিক হাকিম) স্টে না দিয়ে এফআইআর হিসেবে ট্রিট করার জন্য টেকনাফ থানার অফিসারকে আদেশ দিলেন; যা ‘সম্পূর্ণ বে-আইনি ও অবৈধ’।

আসামিপক্ষের এই আইনজীবী বলেন, “সেশন জজ আমাদের কথা মনযোগ দিয়ে শুনলেন এবং সমস্ত ঘটনা বলার পর উনি সন্তুষ্ট হলেন। উনি এরপর আবেদন এডমিট করলেন ও কল ফর রেকর্ড করলেন। আমাদের বিশ্বাস সম্পূর্ণ কার্যক্রমটাই আইন বহির্ভূত, অর্থাৎ আইনসঙ্গত নয়; তাই এই মামলা মোটামুটিভাবে স্থগিত ছাড়া বিকল্প কোনো আইন নাই।”

সিনহার মৃত্যুর পর ঘটনাটিকে বন্দুকযুদ্ধের ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল পুলিশ। পুলিশের পক্ষে নন্দলাল রক্ষিতের মামলাও হয়েছিল তার ভিত্তিতে।

অন্যদিকে সিনহার বোন শারমিন সরাসরি হত্যার অভিযোগ এনে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশের মামলায় বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজকে সাক্ষী করা হয়। মামলার তদন্তের নেমে র‌্যাব এই তিন সাক্ষীকে সিনহার বোনের মামলায় গ্রেপ্তার করে আসামি দেখায়।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি