শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিনিয়রদের পিসিবিতে নয়, বিশ্রামে পাঠান: শহিদ আফ্রিদি

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন নাজাম শেঠি। এর অল্প সময়ের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, যিনি তার ক্ষমতাবলে পিসিবির পৃষ্ঠপোষক, জাকা আশরাফ ও মোস্তফা রামদেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত করেন।

ক্রিকেট পাকিস্তান বলছে, শেঠি ও আশরাফের মধ্যে কাকে বেছে নেবেন— এমন প্রশ্ন করা হলে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বলেন, এখনই সময় এসেছে যে, আমাদের এমন লোকদের ছেড়ে দেওয়া উচিত, যারা বৃদ্ধ হয়ে যাচ্ছেন এবং তাদের পরিবর্তে তরুণ মুখকে সামনে আনা।

‘আমি এই দুই প্রবীণ নাগরিককে বিশ্রাম দিতে চাই। আমি চাই না যে, ৬০ কিংবা ৬৫ বছরের বেশি কেউ এই আসনটিতে (চেয়ারম্যান) বসুক। তাদের দুজনেরই এখন বেশ বয়স হয়েছে। তাদের যেতে হবে, বিশ্রাম নিতে হবে এবং আল্লাহর ইবাদত-বন্দেগি করতে হবে। আমি যেটা দেখতে পাচ্ছি, তা হলো— এই জায়গায় আমাদের তরুণদের প্রয়োজন, এমন ব্যক্তি যারা নতুন ধারণা নিয়ে আসতে পারেন,’ বলেন আফ্রিদি।

একই সঙ্গে আফ্রিদি চান যে, বিশ্বকাপ পর্যন্ত যেন একজনই চেয়ারম্যানের দায়িত্বে থাকেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিদির মন্তব্য থেকে বোঝা যায় যে, পিসিবি, বিশেষ করে তরুণ নেতৃত্ব তৈরির চাহিদা বাড়ছে। শেঠির বয়স এখন ৭৫ বছর, আর জাকা আশরাফের বয়স ৭০। সে কারণেই আফ্রিদি বিশ্বাস করেন যে, তারা আধুনিক খেলার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা