বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৮ মোটরসাইকেলে আগুন

সিরাজগঞ্জের সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় ৮টি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে জানান, সকালে পাইকপাড়া বাজারে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন নেতাকর্মীরা। এ সময় ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে আসা ২০০ থেকে ৩০০ বিএনপি নেতাকর্মী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয় তাদের ৮টি মোটরসাইকেল। ভাঙচুর করা হয় বাজারের বেশ কিছু দোকানপাটও।

অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর দাবি, ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়ে উল্টো তাদের ওপর দোষ চাপাচ্ছে।

সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর সুমন দাস জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় বেশ কিছু মোটরসাইকেল পোড়া অবস্থায় রাস্তার ওপর দেখা যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু