বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিরিয়ায় যুদ্ধে ১০ বছরে প্রাণ হারিয়েছে ১০ হাজার শিশু: ইউনিসেফ

যুদ্ধের ১০ বছর পূর্ণ করল সিরিয়া। ভয়াবহ এ দশকে দেশটিতে প্রাণ হারিয়েছে অন্তত ১০ হাজার শিশু। শুক্রবার (১২ মার্চ) এ তথ্য জানিয়ে প্রয়োজনীয় সহায়তার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ। একই সঙ্গে সিরিয়ায় যুদ্ধ বন্ধে সরকার এবং বিরোধীপক্ষকে তাগিদ দিয়েছে সংস্থাটি।

বোমার শব্দ, বারুদের গন্ধ আর রাজ্যের অনিশ্চয়তার ভেতর জন্ম এ এদেশের শিশুদের। মধুর শৈশবের বদলে দেখতে হয়েছে ভয়াবহ যুদ্ধ আর করুণ বাস্তবতা। যে সময়টাতে হাতে থাকার কথা ছিল বাহারি খেলনা যে মুহূর্তগুলোতে বাবার হাত ধরে পৃথিবীটা উপভোগ করার কথা ঠিক তখন প্রাণ বাঁচানোতেই ব্যস্ত থাকতে হয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শিশুদের।

কিন্তু কিছু বোঝার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করছে অনেকেই। ক্ষমতার দ্বন্দ্ব আর বিশ্ব রাজনীতির সমীকরণ মেলাতে সিরিয়ায় গত দশ বছরে প্রাণ হারাতে হয়েছে ১০ হাজারের বেশি শিশুকে। শুক্রবার এ তথ্য জানিয়েছে ইউনিসেফ।

আর সেসব শিশু আবার প্রাণে রক্ষা পাচ্ছে, তারা ভুগছে অপুষ্টিসহ নানা সমস্যায়। তাদের সহায়তায় পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

এত সব অনিশ্চিয়তার মধ্যেও ইউনিসেফসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার তৎপরতায় কিছুটা হলেও আলো দেখতে পাচ্ছে সিরিয়ার হতভাগ্য অবুঝ শিশুরা। অনিশ্চিত জীবনে, শ্রেণিকক্ষের এ দৃশ্যের মাঝে কিছুটা হলেও যেন প্রাণের স্পন্দন দেখতে পায় তারা।

সূত্র বিবিসি।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান