শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে ভিবিডি সাতক্ষীরা

দেশের সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) তাদের মানবিক কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে সারা দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। সিলেট ও সুনামগঞ্জের বন্যায়ও তারা এগিয়ে এসেছে।

বন্যাদুর্গত সুনামগঞ্জ জেলার অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)। শনিবার (২ জুলাই) ভিবিডি সাতক্ষীরা ও খুলনার যৌথ উদ্যোগে জেলার সত্তরগোলা ও বিশ্বম্ভরপুর উপজেলার বন্যাদুর্গত অসহায় ৭০০ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ও ভিবিডি সুনামগঞ্জের সার্বিক সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ভিবিডি সাতক্ষীরার সভাপতি সুব্রত হালদার ও খুলনার আহসানুল হাসান তানিম এ তথ্য জানান।

ভিবিডি সাতক্ষীরার সভাপতি সুব্রত হালদার বলেন, সাতক্ষীরা থেকে আমাদের পক্ষে বন্যাদুর্গত এলাকায় গিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়ানো অনেক কষ্ট কর ছিল, একারণে ভিবিডি সাতক্ষীরা’র ভলেন্টিয়াররা বিগত কয়েকদিন যাবত শহরের সুলতানপুর বড় বাজার, মিনি মার্কেট, বিনেরপোতা মাছ বাজার, পাটকেলঘাটা বাজার, ভোমরা স্থলবন্দরসহ বিভিন্ন এলাকায় অর্থ সংগ্রহ করেছে, এসময় অর্থ সংগ্রহ কালে আমাদের ভলেন্টিয়ারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তার পরেও বাধা বিপত্তি পেরিয়ে বানভাসি মানুষের জন্য অর্থ সংগ্রহ করেছে ভিবিডি’র ভলেন্টিয়াররা।

তিনি বলেন, সকলের আর্থিক সহযোগিতায় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী ও ভিবিডি সুনামগঞ্জের সহযোগিতায় চার ঘন্টা নদী ও হাওর পথ পাড়ি দিয়ে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী (শুকনো খাদ্য, শিশু খাদ্য, গর্ভবতী নারীদের সুষম খাদ্য ও স্যানিটারি ন্যাপকিন) বিতরণ করেছি, তবে তাদের জন্য এটি খুবি সামান্য। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে, এটি ভিবিডি সাতক্ষীরা ও খুলনার যৌথ প্রয়াস। আগামীতে সকলের এধরণের সহযোগিতা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা করছি।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী