শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনের জেলেদের মাঝে চাল বিতরণ

খুলনার কয়রা উপজেলার সুন্দরবন বেষ্টিত দক্ষিণ বেদকাশি ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে সুন্দরবন ও সাগরে মৎস্য আহরণ থেকে বিরত থাকা দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৩ হাজার ৯ শত ৩৭ জন কার্ডধারী জেলেদের মাঝে জন প্রতি ৫৬ কেজি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়ল ।

৩০ মে (মঙ্গলবার) সকাল ১০ টায় দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের আয়োজনে ঘড়িলাল বাজার সংলগ্ন বেঁড়িবাধের ওপর এ চাল বিতরণের উদ্বোধন করা হয়। সুন্দরবনের নদনদীতে মৎস্য সম্পদের প্রজনন মৌসুমে মৎস্য আহরন থেকে বিরত থাকায় সরকার জেলে কার্ডধারীদের মাঝে এই চাল বিতরণ করায় বেজায় খুশি জেলেরা।

চাল বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সমাজের অবহেলিত বঞ্চিত মানুষদেরকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়ন করতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জেলে মহিনুদ্দিন মোল্যা বলেন, ‘আমি ছিলাম সাগরে। সকালে আমি বাড়িতে এসে আমি স্ত্রীর কাছে জানতে পারি, চাল বিতরণের খবর পেয়ে ৩০ মে দুপুরে আমার জেলে কার্ড দেখিয়ে চাল নিয়ে আসি ।’এ বছর চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম হয়নি বলে বিলালও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান ১ আব্দুস ছালাম, ইউপি সদস্য, ওসমান গণি খোকন, রেজাউল করিম, কহিনুর গাজি, মোজাফফর শিকারী,মহিলা মেম্বর বিথিকা রাণী, রাশিদা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়