বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরলেন জেলে

সুন্দরবনে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণের শিকার হয়েছেন আব্দুল ওয়াজেদ আলী (৪৫) নামে এক জেলে। তবে ছোট ভাই লিয়াকত হোসেনের বীরত্বে বাঘের মুখ থেকে প্রাণে বেঁচে ফিরেছেন তিনি।

বুধবার (২৯ মার্চ) ভোরে আহত ভাইকে নিয়ে লোকালয়ে ফিরেছেন লিয়াকত হোসেন। তাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামে।

এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন আব্দুল ওয়াজেদ।

লিয়াকত বলে, আমরা কাঁকড়া শিকার করছিলাম। মঙ্গলবার সকাল ৯টার দিকে হঠাৎ একটি বাঘ বড় ভাইয়ের ওপর আক্রমণ করে। এ সময় নৌকায় থাকা গরানের লাঠি হাতে আমি উচ্চস্বরে শব্দ করতে থাকি এবং বাঘের চোখে চোখ রেখে মোকাবিলার চেষ্টা করি। একপর্যায়ে বাঘটি ভাইকে ছেড়ে দিয়ে চলে যায়। ভাইয়ের পিঠ, ঘাড় ও মাথার সামান্য অংশ জখম হয়েছে। তাকে এখন বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবনের ভারতীয় সীমান্ত এলাকায় একজন জেলে বাঘের আক্রমণের শিকার হয়েছে। তবে তার নামে বনে ঢোকার পাশ পারমিট ছিল না।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার