বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে মধু সংগ্রহের মৌসুম! পাশ সংগ্রহ করেনি কেও

সুন্দরবনে (১৫ মার্চ) থেকে মধু সংগ্রহের মৌসুম শুর“ হলেও মৌয়ালরা বন বিভাগ থেকে মধু সংগ্রহের পাশ সংগ্রহ করেননি। অন্যান্য বছর পহেলা এপ্রিল থেকে মধু সংগ্রহের কাজ শুর“ হয়। (১৫ মার্চ) আগাম মধু আহরণ মৌসুম শুর“র তারিখ ঘোষণা করে বন বিভাগ।

শরণখোলার বগী, উত্তর সাউথখালী, শরণখোলা এবং খুড়িয়াখালী গ্রামের মধু ব্যবসায়ীরা বলেন, আমরা বন বিভাগের পাশ নিয়ে প্রতি বছর ১ এপ্রিল মধু আহরণের জন্য প্রায় সহস্রাধিক নৌকা সুন্দরবনে যাত্রা করি। কিন্তু সুন্দরবন বিভাগ ১৫ মার্চ থেকে মধু সংগ্রহের আগাম মৌসুম শুর“র সিদ্ধান্ত ঘোষণা করে। এখন বনে কাঙ্খিত মধু পাওয়া যাবে না। অনেক গাছে এখনও মধুর চাক পুরোপুরি তৈরি হয়নি বলে ঐ মৌয়ালরা জানান।
পহেলা এপ্রিল থেকে বনে মধু পাওয়া যাবে। তাই তারা ঐ সময়ে আগের নিয়মে সুন্দরবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শরণখোলা ফরেস্ট স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, সুন্দরবনে মধু আহরণের জন্য এখন পর্যন্ত কেউ অনুমতি পত্র (পাশ) গ্রহণ করেনি। পূর্ব বন বিভাগের অন্যান্য স্টেশন অফিসে খোঁজ নিয়ে জানা গেছে কোনো মৌয়াল মধু সংগ্রহের পাশ গ্রহণ করেননি।

বন বিভাগ জানায়, সুন্দরবন থেকে মধু উৎপাদন ও এ থেকে রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত মৌয়ালরা সুন্দরবনে মধু সংগ্রহ করতে পারবে। গত বছর ১৫ মার্চ থেকে আগাম মধু সংগ্রহের মৌসুম শুর“র সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, মৌয়ালরা যাতে বেশি মধু সংগ্রহ করতে পারে সেজন্য গত বছর থেকে মধু আহরণ মৌসুম ১৫ দিন এগিয়ে আনা হয়েছে এবং মৌয়ালদের ১৫ মার্চ থেকে আগাম মধু সংগ্রহের পাশ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এ বছর সুন্দরবন থেকে ৮০ টন মধু সংগ্রহের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ৬০ টন মধু সংগ্রহের লক্ষ মাত্রার বিপরীতে মৌয়ালরা ২৮.৮টন মধু সংগ্রহ করতে পেরেছে। আবহাওয়া অনুকূলে থাকালে মধু সংগ্রহের লক্ষ মাত্রা পুরন হবে বলে জানিয়েছেন ডিএফও।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের করুণবিস্তারিত পড়ুন

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ