শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে রেডএলার্ট জারি

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, মায়াবী হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী নিধন ও পাচাররোধে সুন্দরবন জুড়ে রেডএলার্ট জারি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন, বন অধিদফতরের নির্দেশে সুন্দরবন জুড়ে রেডএলার্ট কার্যকরে ম্যানগ্রোভ এই বন বিভাগের সকল স্টেশন, ক্যাম্প ও ফাঁড়িগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি সুন্দরবনে বাঘ ও হরিণসহ বন্যপ্রাণী নিধন এবং পাচার বেড়ে যাওয়ায় এ রেড এলার্ট জারি করা হয়েছে। দায়িত্ব পালনে কঠোর নিদের্শনা দেয়া হয়েছে বনরক্ষীদের। এছাড়া বনের অভ্যন্তরে টহলও জোরদার করার নির্দেশনা দেয়া হয়েছে। বনে ছোট ডিঙ্গি নৌকা চলাচলের উপরও সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সকল ধরণের পাস-পারমিটও বন্ধের ঘোষণা দিয়েছে বনবিভাগ। পাস-পারমিট নিয়ে যে সকল জেলে-বাওয়ালীসহ বনজীবীরা বনের অভ্যন্তরের অবস্থান করছেন তাদেরকের বেরিয়ে আসার জন্য ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা গত দুই সপ্তাহ ধরে সুন্দরবনের বাঘের ও হরিণে চামড়াসহ বিপুল পরিমাণ হরিণের মাংস জব্দ করেছে। সুন্দরবন বিভাগ ও র‍্যাব-৮ গত ২০ জানুয়ারি বাগেরহাটের শরণখোলা থেকে একটি বাঘের চামড়াসহ এক পাচারকারীকে আটক করেছে। গত ২২ জানুয়ারি ফের বাগেরহাটের শরণখোলা থেকে ১৯টি হরিণে চামড়াসহ দুই পাচারকারীকে আটক করে ডিবি পুলিশ।

এরপর গত ২৫ জানুয়ারি পুলিশ খুলনার দাকোপ উপজেলার পানখালী খেয়াঘাট এলাকা থেকে ১১ কেজি হরিণে মাংসসহ দুইজনকে আটক করেছে। এরপর গত ৩১ জানুয়ারি বাগেরহাটের মোংলার দিগরাজ এলাকা থেকে ৪৭ কেজি হরিণের মাংস তিনজনকে কোস্ট গার্ড ও ২ ফেব্রুয়ারি বাগেরহাটের রামপাল থেকে ৪৫ কেজি হরিণে মাংসসহ পাচারকারীদের আটক করেছে ডিবি পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী