মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে ২০ মন হরিণের মাংস-সহ এক শিকারী আটক

সুন্দরবনের বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এ সময় একটি নাম বিহীন ইঞ্জিন চালিত নৌকাসহ আবদুস সোবহান (৫৫) নামে একজনকে আটক করেছে পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রায় সাত ঘণ্টা অভিযান চালিয়ে রোববার ভোর ছয়টার দিকে একটি নৌকায় হরিণের মাংসসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত আব্দুস সোবহান পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার মৃত হাচেন আলীর ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় সাত ঘণ্টা অভিযান চালিয়ে রোববার ভোরে একটি নাম বিহীন ইঞ্জিন চালিত নৌকায় প্রায় ২০ মণ হরিণের মাংসসহ আবদুস সোবহানকে আটক করা হয়। পরে তাকে কোস্টগার্ড দক্ষিণ স্টেশনে নিয়ে আসা হয়।

আটককৃত আব্দুস সোবাহানের তথ্যমতে, ওই নৌকায় আরও চারজন ছিল। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হানিফা, সরোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক ও আব্দুস ছাত্তার নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। তাদের সবার বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকার।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চাঁন্দের স্বরের দরজার খাল এলাকা থেকে অন্তত ১৫টি হরিণ জবাই করে মাংস নিয়ে আসছিলেন শিকারীরা। এ ঘটনায় আটক আব্দুস সোবহানসহ পালিয়ে যাওয়া চারজনের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।

এদিকে উদ্ধার হওয়া হরিণের মাংস কেরোসিন দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির।

সূত্রে. পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা