বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে ৪ মণ হরিণের মাংস-সহ আটক-১০

সুন্দরবনের পশুর নদীর পশ্চিম পাড় থেকে ১৬০ কেজি হরিণের মাংস, ২০০ মিটার হরিণ ধরার ফাঁদ, ৪টি হরিণের শিং, ১টি তক্ষক ও ৪টি ডিঙ্গি নৌকাসহ ১০ জনকে আটক করেছে খুলনা রেঞ্জের অন্তর্গত ভদ্রা টহল ফাঁড়ি।

গত শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে ভদ্রা টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনের ১৬ নং কম্পার্টমেন্টের পশুর নদীর পশ্চিম পাড় থেকে তাদের আটক করা হয়।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- শেখ দিদার, শেখ নিজাম, রাসেল ফকির, আ: সোবহান শেখ, মো. আফ্রিদী, শেখ গোলাম মাওলা, জিয়ার শেখ, শামিম খান, রাজ ও আ. নাইম শেখ। তাদের নিকট সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের চাঁদপাই স্টেশন থেকে ইস্যুকৃত মাছ ও কাঁকড়া ধরার ৪টি মেয়াদোত্তীর্ণ পাশ ছিল।

আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন একটি কেওড়া বাগান থেকে হরিণ শিকার ও জবাই করার আলামত পাওয়া যায়।

আটককৃতদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০১, খুলনায় সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী