বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবন উপকূলে তিনসহস্রাধিক বৃক্ষ নিধন : এলাকাবাসীর প্রতিবাদ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি . সাতক্ষীরার নদী উপকূলে সামাজিক বনায়নের তিন সহ¯্রাধিক গাছ কেটে নিধনের প্রতিবাদে শ্যামনগর বাসস্ট্যান্ডে পরিবেশকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ।

বৃহস্পতিবার দুপুরে পরিবেশ বিষয়ক সংগঠন সিডিও’র আয়োজনে গাজী আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সমাবেশ ও মানববন্ধন। সমাবেশে চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ বলেন, শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার চরের গাছপালা হলো উপকূলবাসীর রক্ষাকারী সবুজ বেষ্টনী। সেই বেষ্টনী যেভাবে ধ্বংস প্রাপ্ত হলো তা দীর্ঘকাল এলাকাবাসীকে খেসারত দিতে হবে। তিনি প্রত্যাশা করেন অবিলম্বে পরিবেশ ধ্বংসে জড়িত এই বৃক্ষনিধনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করবেন প্রশাসন।

প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ, গাবুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফরিদা খাতুন, পরিবেশবাদী সংগঠন সিএনআরএস’র স্মরণ চৌহান, সাবেক ছাত্রনেতা মেহেদী মারুফ, স্বেচ্ছাসেবক মারুফ হোসেন মিলন, আবু রায়হান, সানজিদা খাতুন, বৃষ্টি হালদার, হাফিজুর রহমান। পরিবেশ আন্দোলনের সংগঠক গাজী আল ইমরান বলেন, পরিবেশ ধ্বংসকারীরা যত বড় শক্তিশালী হোক প্রশাসনের থেকে তারা বেশী শক্তিশালী নয়। অবিলম্বে এদের আইনের আওতায় আনতে হবে। একই সাথে উপকূলীয় বেড়িবাঁধ জুড়ে বৃক্ষরাজি তথা সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। মানববন্ধন ও সমাবেশ শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন পরিবেশবাদী ও আন্দোলনকারী এলাকাবাসী।

ইউএনও নাজিবুল আলম আন্দোলনকারীদের আশ^স্ত করে বলেন, বৃক্ষনিধনের বিষয়ে দ্রুতই তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একই সাথে পরিবেশ রক্ষায় যা করণীয় তা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি