বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেতুর সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু ট্রেনের ছাদে কানে হেডফোন দেয়া কিশোরের

নেত্রকোনায় রেলওয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে ওঠা এক যাত্রীর মৃত্যু হয়েছে। (৫ই মে) বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের ঠাকুরাকোনা ধনাইখালি নদীর ওপর রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম শাহরিয়ার স্বপ্ন (১৫)। সে নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকার বাসিন্দা বিজিবি সদস্য সোহাগ মিয়ার ছেলে। সে এবার নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শাহরিয়ার তাঁর খালাসহ কয়েক স্বজনের সঙ্গে মোহনগঞ্জ থেকে মহুয়া এক্সপ্রেস ট্রেনে করে নেত্রকোনায় ফিরছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে ট্রেনটি বারহাট্টা স্টেশনে বিরতি দেয়। তখন শাহরিয়ার কয়েক বন্ধু সঙ্গে ট্রেনের ছাদে ওঠে। পথে কানে হেডফোন দিয়ে ছাদে দাঁড়িয়ে গান শুনছিল। ট্রেন যখন ঠাকুরাকোনা ধনাইখালি নদীর ওপরে সেতুতে ওঠে, তখন সে ইঞ্জিনের বিপরীত দিকে ফিরে দাঁড়িয়ে ছিল। এ সময় সঙ্গে থাকা সহপাঠী জাবির চৌধুরী উচ্চ স্বরে ডেকে তাকে বসতে বলে। কিন্তু কানে হেডফোন থাকায় সে তার কথা শুনতে পারেনি।

সঙ্গে সঙ্গে সেতুর ট্রাফটে ধাক্কা খেয়ে ছাদে পড়ে যায় শাহরিয়ার। এ সময় পাশে থাকা একজন আরোহী তাকে ধরে রাখে। পরে ট্রেন ঠাকুরাকোনা স্টেশনে পৌঁছালে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্কুলছাত্রের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল