রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেলফি তুলতে গিয়ে হেলিকপ্টারের ব্লেডে উত্তরাখণ্ডের কর্মকর্তা নিহত

ভারতের উত্তরাখণ্ডের সেলফি তুলতে গিয়ে হেলিকপ্টারের ব্লেডের আঘাতে মারা গেছেন অমিত সৈনি নামে এক সরকারি কর্মকর্তা।

রবিবার উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে এ ঘটনা ঘটে।

নিহত অমিত সৈনি উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহন দপ্তরের ফিনান্সিয়াল কন্ট্রোলার ছিলেন।
পুলিশ জানিয়েছে, কেদারনাথ ধামের হেলিপ্যাডে কপ্টারটি নামার পর সেলফি তুলতে গিয়েছিলেন অমিত। তখনও কপ্টারটির পেছনের দিকের পাখা (রোটর) চলছিল। সেলফি তোলার ঝোঁকে তিনি বুঝতে পারেননি যে রোটরের খুব কাছে চলে এসেছেন। মুহূর্তেই সেই ব্লেডে তার মাথা কেটে দেহ থেকে আলাদা হয়ে যায়।

কেদারনাথ এবং যমুনোত্রীতে তুষারপাত হওয়ার কারণে রবিবারই পুণ্যার্থীদের যাত্রা আটকে দেওয়া হয়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরাখণ্ডে আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। একইবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে জমি বিক্রি না করতে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে হিন্দুদের জমি বিক্রি করা যাবে না। এমনকি আগেবিস্তারিত পড়ুন

হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক

হঠাৎ করেই বাংলাদেশে রাজনীতিতে উত্তাপ বিরাজ করছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের রাজপথে সহিংসতা,বিস্তারিত পড়ুন

  • পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন
  • নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!
  • ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!
  • ‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ