শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাড়ির একটি নম্বর প্লেট বিক্রি হল দেড়শ’ কোটি টাকায়!

বিলাসবহুল কোনো গাড়ি নয় এবার কেবল একটি গাড়ির নম্বর প্লেট বিক্রি হল ৫৫ মিলিয়ন দিরহামে। ঘটনাটি সংযুক্ত আরব আমিরাতের।

দেশটিতে বিলাসবহুল গাড়ি থেকে বিশেষ নম্বরযুক্ত নম্বর প্লেটেরই দাম সাধারণত বেশি হয়ে থাকে। এসব নম্বরপ্লেট আভিজাত্যের জানান দেয়।

সম্প্রতি রেকর্ড ১৫৭ কোটি ৪৩ লাখ টাকায় বিক্রি হয়েছে পি-৭ নম্বর প্লেটটি। ‌‘মোস্ট নোবেল নাম্বার’ নামের একটি দাতব্য নিলামে এটি ৫৫ মিলিয়ন দিরহামে বিক্রি হয়।
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের চালু করা ‘ওয়ান বিলিয়ন খাদ্য উপহার’ এর অংশ হিসেবে এই নিলাম অনুষ্ঠিত হয়।

১৬ বছর ধরে ৫২ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি হওয়া নম্বর প্লেট ছিল সবচেয়ে দামি নম্বর প্লেট। সেই জায়গা দখল করে নিয়েছে শনিবার বিক্রি হওয়া নম্বর প্লেটটি। এদিন নিলাম শুরু হয় ১৫ মিলিয়ন দিরহামে। মুহূর্তেই দাম উঠে যায় ৩০ মিলিয়নে। একপর্যায়ে ৫৫ মিলিয়ন দিরহামে নম্বর প্লেটটি বিক্রি করা হয়। তবে নম্বর প্লেটটির ক্রেতার ইচ্ছায় তার পরিচয় প্রকাশ করা হয়নি। ‌

একই রকম সংবাদ সমূহ

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই

প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয়বিস্তারিত পড়ুন

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসীবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
  • জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
  • বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী