বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় ‌‘মৃত’ কমলেশ জীবিত বাড়ি ফিরলেন দুই বছর পর!

করোনায় একটি হাসপাতালে মারা গিয়েছিলেন। পরিবারের সদস্যরা করেছেন ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্যের আয়োজনও। তবে দুই বছর পর সেই ‌‌‘মৃত’ ব্যক্তিই ফিরেছেন বাড়ি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ধর জেলায়।

কমলেশ পতিদার নামের ওই ব্যক্তির বয়স ৩৫ বছর। গত শনিবার হঠাৎ করেই তিনি বাড়ি ফিরেছেন। সকাল ছয়টায় তিনি যখন দুয়ারে কড়া নাড়লেন, তখন অনেকেরই চোখ বিস্ময়ে ছানাবড়া।

মৃত ঘোষণার পর কমলেশের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরও করেছিল চিকিৎসকরা।

কমলেশের খালাতো ভাই মুকেশ পতিদার জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন কমলেশ। হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরিবারের সদস্যরা শেষকৃত্য সম্পন্নও করেছেন।

মুকেশ আরও জানিয়েছেন, সেই কমলেশ এবার বাড়ি ফিরেছেন। তবে এত দিন তিনি কোথায় ছিলেন সে বিষয়ে কিছুই বলছেন না।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে কানওয়ান থানার ইনচার্জ রাম সিং রাঠোর জানিয়েছেন, কমলেশ পতিদার ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাকে ভাদোদরার (গুজরাট) একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ

ভারত কোনো ধর্মশালা নয়, দেশের মাটিতে বসবাস এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার