বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদিসহ যে ১৫ দেশে ঈদ উদযাপিত হচ্ছে

গত কয়েকদিন ধরে মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল সম্ভবত শাওয়াল মাসের তথা ঈদুল ফিতরের চাঁদ দেখা। বিশ্বের কোন দেশে কবে চাঁদ দেখা যেতে পারে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছিল বিভিন্ন মহল। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে শেষপর্যন্ত বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ঈদের চাঁদ উদয় হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে। ফলে এ অঞ্চলের দেশগুলোতে শুক্রবারই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বাকি দেশগুলোতে আগামী শনিবার ঈদ উযাপিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও চাঁদ দেখতে পাওয়ার ওপরই নির্ভর করছে সেটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সবার আগে চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। একে একে এ তালিকায় যোগ হয় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ আরও অন্তত ১৪টি দেশ।

চলুন দেখে নেওয়া যাক শুক্রবার কোন কোন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর-

১. সৌদি আরব
বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছেন দেশটির বাসিন্দারা।

২. সংযুক্ত আরব আমিরাত
সৌদি আরবের মতো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

৩. বাহরাইন
দেশটির শরিয়া ভিশন কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সেখানে।

৪. কাতার
বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার পর কাতার ঘোষণা দিয়েছে, তারা শুক্রবার ঈদ উদযাপন করবে।

৫. কুয়েত
কুয়েতের শরিয়া ভিশন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে দেশটিতে।

৬. লেবানন
শুক্রবার ঈদ উদযাপন করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবানন।

৭. ফিলিস্তিন
শুক্রবার ঈদ উদযাপন করছে ফিলিস্তিন।

৮. ইয়েমেন
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও শুক্রবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।

৯. ইরাক
শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে ইরাকের সুন্নি এনডোমেন্ট অফিস।

১০. জর্ডান
জর্ডান শুক্রবার ঈদ উদযাপন করছে।

১১. মিশর
মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে বৃহস্পতিবারই ছিল রমজান মাসের শেষ দিন।

১২. আলজেরিয়া
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে।

১৩. সিরিয়া
সিরিয়া জানিয়েছে, তারা শুক্রবার ঈদ উদযাপন করবে।

১৪. তিউনিশিয়া
শুক্রবার ঈদের আনন্দে মেতেছেন তিউনিশিয়ার বাসিন্দারা।

১৫. সুদান
উত্তর আফ্রিকার আরেক দেশ সুদানেও ঈদ উদযাপিত হচ্ছে শুক্রবার।

সূত্র: খালিজ টাইমস

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।বিস্তারিত পড়ুন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা