রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্টার জলসা দেখতে না দেয়ায় ভাইয়ের সঙ্গে অভিমানে বোনের আত্মহত্যা

বাড়িতে মায়ের কক্ষে বসে দুই ভাইবোন টেলিভিশন দেখছিল। ভাই বলে কার্টুন দেখবে। বোন বলে স্টার জলসা দেখবে। রিমোট নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। অবশেষে ভাইয়ের ওপর অভিমান করে অন্য কক্ষে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বোন।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর বামনী ইউপির কাজের দীঘিরপাড় এলাকায়।

নিহত শিশু জান্নাত আক্তার প্রিমা (৯) একই এলাকার শিপনের মেয়ে ও কাজের দিঘিরপাড় আলিম মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।

স্বজনরা জানান, ছোট ভাই রিমোট নিয়ে টিভিতে কার্টুন দেখছিল। এ সময় বড় বোন প্রিমা স্টার জলসা দেখার জন্য রিমোট চায় ভাইয়ের কাছে। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই বড় বোন প্রিমার গালে থাপ্পড় মারে। এতে ক্ষিপ্ত হয়ে অভিমান করে প্রিমা তার কক্ষে গিয়ে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

কিছুক্ষণ পর জানালা দিয়ে বড় বোনকে ওড়নায় ঝুলতে দেখে চিৎকার দেয় ছোট ভাই। তাদের মা রান্না ঘর থেকে দৌড়ে এসে দরজা ভেঙে প্রিমাকে উদ্ধার করে রায়পুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বামনী ইউপি সদস্য সাহাবুদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি মর্মান্তিক। পরিবারের সঙ্গে আমরাও শোকাহত।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী