সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বপ্ন থাকলে সঠিক গন্তব্যে পৌছাতে পারবে, পলাশপোল আদর্শ বিদ্যালয়ে এমপি আশু

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সদর এমপি আশরাফুজ্জামান আশুকে সংবর্ধনা প্রদান, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ, এস এস সি ২০২৪ সালের বিদায়ী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে।স্বপ্ন থাকলে সঠিক গন্তব্যে পৌছাতে পারবে। তোমরায় আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। গুরুজনকে সম্মান করতে হবে। তাদের দোয়া ও মনোযোগসহকারে লেখা পড়া করলে জীবনে সফলতা অনিবার্য। তিনি আরো বলেন, লেখাপড়ার বিকল্প কিছু নাই। সকল চিন্তা বাদ দিয়ে লেখা পড়া করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম (শামীম)। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের দাতা সদস্য মো. মশিউর রহমান বাবু, পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুৃমন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো.শরিফুজ্জামান বিপুল,
পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা পারভীন, বিশিষ্ট ক্রীড়া সংগঠনক আ ম আক্তারুজ্জামান মুকুল, ম্যানেজিং কমিটির সদস্য মো. মন্টু সরদার, পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আমির হোসেন খান, সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ারুল হাসান, সদর এমপির ব্যক্তিগত সহকারী শেখ. নাঈম হাসান, সমাজ সেবক মোহাম্মদ আলী সিদ্দিকী।

অনুষ্ঠানে ২০২৪ সালের এস এসসি পরীক্ষার্থী, নবাগত শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইসরাইল আলম।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক