শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বর্ণ-তেলের দাম কমেছে, বেড়েছে রুপার

প্রায় একমাস মূল্যবৃদ্ধির পর গেল সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সেই সঙ্গে দাম কমেছে স্বর্ণেরও। তবে বেড়েছে রুপার দাম।

গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় দুই শতাংশ। হান্টিং অয়েল ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে প্রায় অর্ধশতাংশ। স্বর্ণের দামও প্রায় অর্ধশতাংশ কমেছে। বিপরীতে রুপার দাম প্রায় অর্ধশতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে বিশ্ববাজারে তেলের দাম কমলেও শুরুর চিত্র ছিল ভিন্ন। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের শুরুতে দাম বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য ৫০ ডলারে উঠে যায়। এতে নয় মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যে পৌঁছে অপরিশোধিত তেলের দাম।

তবে বড় এ উত্থানের পরে গত মঙ্গলবার বড় পতনের মধ্যে পড়ে তেলের দাম। ফলে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার কিছুটা দাম বাড়লেও শেষ পর্যন্ত পতনের হাত থেকে রক্ষা মেলেনি।

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দশমিক ২৩ শতাংশ বাড়ার পরও সপ্তাহজুড়ে দাম কমেছে ১ দশমিক ৭৭ শতাংশ। এতে সপ্তাহ শেষ প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৩ ডলারে।

অপরিশোধিত তেলের পাশাপাশি দাম বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের। গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দশমিক ৪১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৫১ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে।

আর হান্টিং অয়েলের দাম গত এক সপ্তাহে দশমিক ৩৫ শতাংশ কমে প্রতি গ্যালনের দাম ১ দশমিক ৪৯ ডলার হয়েছে।

তেলের দরপতনের মধ্যে গত সপ্তাহে কমেছে স্বর্ণের দাম। সপ্তাহের ব্যবধানে দশমিক ২৬ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮৭৫ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে।

সপ্তাহ শেষে স্বর্ণের দামে পতন হলেও সপ্তাহের শুরুর চিত্র ছিল ভিন্ন। আগের সপ্তাহে ১৮৮১ দশমিক শূন্য ৪ ডলারে থাকা স্বর্ণের গত সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার লেনদেন শুরু হতেই ১৯০০ ডলারে উঠে যায়।

গত সপ্তাহজুড়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও আর এক দামি ধাতু রূপার দাম বেড়েছে। গত এক সপ্তাহে রুপার দাম দশমিক ৩২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২৫ দশমিক ৮৫ ডলারে উঠে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…