রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘স্বাধীনতার মর্যাদা ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে’

বাংলাদেশ নয়, যারা এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ ব্যর্থ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫ এর পৈশাচিক হত্যাকাণ্ড না ঘটলে দেশ উন্নয়নের কক্ষচ্যুত হতো না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মর্যাদা ধরে রেখে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে।

রোববার (১০ জানুয়ারি) জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় গণভবন থেকে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু কন্যা বলেন, স্বাধীনতার শতবর্ষে কেমন থাকবে বাংলাদেশ? সেই পরিকল্পনা নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। তিনি বলেন, জাতির পিতাই প্রথম ভূমিপুত্র হয়ে এ দেশের শাসনভার গ্রহণ করেছিলেন।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী চলছে। কিন্তু করোনার কারণে স্বদেশ প্রত্যার্তন দিবসের আয়োজনেও কোনো ঘনঘটা নেই উদযাপনের। সংক্রমণ সতর্কতায় বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা।

জাতির পিতার সংগ্রামী জীবনের ত্যাগ-তিতিক্ষা তুলে ধরে তার জ্যেষ্ঠ কন্যা বলেন, বিরুদ্ধ পরিবেশেও মুক্তির আলো জ্বেলেছিলেন বঙ্গবন্ধু।

৭৫ এর পৈশাচিক হত্যাকাণ্ড না ঘটলে দেশ উন্নয়নের কক্ষচ্যুত হতো না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মর্যাদা ধরে রেখে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। অর্থনৈতিক সূচকে অগ্রগতি নিশ্চিত করে দেশের প্রতিটি মানুষের আবাস গড়তে সরকার বদ্ধপরিকর বলেও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ২০৭১ সালে আমাদের স্বাধীনতার শতবর্ষে উদযাপন হবে, আমাদের আগামী প্রজন্ম সেটা কিভাবে উদযাপন করবে হবে সেই কথা চিন্তা করেই আমরা কিন্তু পরিকল্পনা হাতে নিয়েছি। সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে আর দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সাথে জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে দেশকে মুক্ত রেখে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত এবং অসম্প্রাদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো। জাতির পিতার প্রত্যাবর্তন দিবসে এটাই আমাদের প্রতিজ্ঞা।

তিনি বলেন, এ জাতি বিশ্বে মাথা উঁচু করে চলবে। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজ তারাই ব্যর্থ। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারাবিশ্বে যে মর্যাদা পেয়েছে এ মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো এবং জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবো।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ