বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতা দিবসে ৩ কিমি এলাকাজুড়ে জাতীয় পতাকা উত্তোলন

‘স্বাধীনতা’কে শুধু শব্দে নয়, ধারণ করি মর্মে-ধর্মে এবং অস্থিত্বে। এই স্লোগানকে ধারণ করে কক্সবাজারের উখিয়ায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিন কিলোমিটার এলাকাজুড়ে জাতীয় পতাকা-হাজারো ফুলে ভরা বাংলাদেশের মানচিত্র উত্তোলন করা হয়েছে।

শনিবার নিজ উদোগে মেরিন ড্রাইভ সড়কে ভিন্নধর্মী এ কাজটি করেন উখিয়ার সোনারপাড়া গ্রামের তরুণ সাইদুল ইসলাম। এতে সকাল ৯টা থেকে পর্যটকদের পাশাপাশি বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অংশ নেয়।

আয়োজক সাইদুল ইসলাম জানান, আমরা যারা নতুন প্রজন্ম তারা মহান মুক্তিযুদ্ধ দেখেনি। পাঠ্যপুস্তকে যতটুকু পড়ে জেনেছি কিছুটা স্বাধীনতা সম্পর্কে ক্ষুদ্র জ্ঞান অর্জন করেছি। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। এতে করে সকল বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন এবং দেশের প্রতি ভালোবাসার আত্মপ্রকাশ ঘটেছে।’

সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মকবুল হোসেন সরকার জানান, ‘মহান স্বাধীনতা দিবসে সাইদুল ইসলামের এ উদ্যোগ খুব প্রশংসনীয়। তার এই উদ্যোগে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অংশ নিয়েছে। এ কারণে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছে’।

একই বিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষক মো. বাবুল আবছার জানান, মহান স্বাধীনতা দিবসে আমার এলাকার তরুণ সাইদুল ইসলাম নিজ উদ্যোগে যে কাজটি করে দেখিয়েছে এজন্য স্বাধীনতা দিবসের গর্বিত সন্তান বলতে পারি। তার এই মহতি কাজে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একাত্মতা হয়ে র‌্যালি করে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে। তাই এখান থেকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আগামী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।’

উল্লেখ্য, সাইদুল ইসলাম পেশায় একজন আর্টিস্ট, ডিজাইনার এবং পেইন্ট কনসালট্যান্ট। কাজের পাশাপাশি তিনি অতীতেও বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল