শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হজারো বিলাসবহুল গাড়ি নিয়ে পুড়ে যাওয়া জাহাজটি এবার ডুবলো আটলান্টিকে!

বিলাস বহুল গাড়ি বোঝাই জাহাজটি জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিলো, তবে মাঝপথেই আগুন ধরে যায়। প্রায় ১৫ দিন আগে পোর্শে, ল্যাম্বরগিনিসহ হাজারও বিলাসী গাড়ি নিয়ে পুড়ে যাওয়া জাহাজটি এবার আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে।

খবরটি নিশ্চিত করেছে পর্তুগালের নৌবাহিনী ও জাহাজের ম্যানেজার। দি ফেলিসিটি এইস নামের জাহাজটি পর্তুগাল থেকে ২৫০ মাইল দূরের অ্যাজোরেস দ্বীপের কাছে ডুবে যায়।

জাহাজের ম্যানেজার জানিয়েছেন, ২০০ মিটার লম্বা এই নৌযানটিকে অন্য জাহাজের সাহায্যে তীরে টেনে আনার কাজ শুরু হতেই এটি ডুবে গেছে।

পতুর্গাল নৌবাহিনী জানিয়েছে, যেখানে জাহাটি ডুবে গেছে সেখানকার পানির গভীরতা ৩০ হাজার ফিট। এর আগে আগুন লাগার ঘটনায় হেলিকপ্টারে করে জাহাজটির ২৩ ক্রু সদস্যকে উদ্ধার করেছিলো পর্তুগালের বিমান বাহিনী।

জাহাজটিতে ঠিক কতো হাজার গাড়ি ছিলো তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে দি ফেলিসিটি এইসের ৪ হাজার গাড়ি বহন করার সক্ষমতা আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল