শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাইড্রোলিক হর্ন বন্ধে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরে ছাত্রদলের স্মারকলিপি

সাতক্ষীরা প্রতিনিধি: নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। সহকারী পরিচালকের পক্ষে পরিদর্শক আশরাফ আলী স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, শহরসহ জেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহনে অবাধে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের ফলে শব্দদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। এতে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, হাসপাতালের রোগী, শিশু-বৃদ্ধসহ সর্বসাধারণ চরম ভোগান্তিতে পড়ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী ১০০ ডেসিবেলের বেশি শব্দ স্থায়ী শ্রবণপ্রতিবন্ধিতা সৃষ্টি করতে পারে—যেখানে হাইড্রোলিক হর্নের শব্দমাত্রা প্রায়শই এ সীমা অতিক্রম করে।

স্মারকলিপিতে উপরোক্ত পরিস্থিতির আলোকে পাঁচটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—১. সাতক্ষীরা শহরসহ জেলার সকল সড়কে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অবিলম্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা। ২. পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বিত মনিটরিং ব্যবস্থা জোরদার করা। ৩. গুরুত্বপূর্ণ মোড়, হাসপাতাল এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল স্থানে শব্দদূষণ বিরোধী সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও প্রচারণা পরিচালনা। ৪. সকল পরিবহন মালিক ও চালককে বৈধ ও মানসম্মত হর্ন ব্যবহারে কঠোরভাবে বাধ্য করা। ৫. প্রয়োজনে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ গ্রহণ।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম বলেন, শব্দদূষণ আজ এক নীরব মহামারি। হাইড্রোলিক হর্নের আশঙ্কাজনক ব্যবহার মানুষের স্বাস্থ্যের ওপর গুরুতর ক্ষতি করছে। আমরা চাই প্রশাসন দ্রুত অভিযান চালাক, যাতে মানুষ স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে চলাচল করতে পারে। তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় জনস্বার্থ ও পরিবেশ রক্ষার পক্ষে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল এর সভাপতি মাসাদুল আলম, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ ছাত্রদল এর সদস্য সচিব তামিম রশিদ, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল এর সহ সভাপতি আকবর হোসেন, শহর ছাত্রদল আহবায়ক সদস্য আরিফুল ইসলাম, ২নং ওয়ার্ড ছাত্রদল এর সভাপতি নাদিম হাসান, সিঃ সহ সভাপতি বিল্লাল হোসেন এবং সরকারি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান