শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাজার কোটি টাকার ব্যবসার ফাঁদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা

হাজার কোটি টাকা ব্যবসার পরিকল্পনা দেখিয়ে পাতা হয় ফাঁদ। আর সে ফাঁদে পা দেন অবসরপ্রাপ্ত উধ্বর্তন সরকারি কর্মকর্তারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে পাঁচ সদস্যদের এমনই এক প্রতারক চক্র। তারা বলছে দেশজুড়ে এমন শত শত চক্র ছড়িয়ে আছে।

রাজধানীর অভিজাত এলাকায় জমকালো অফিস। ভিকটিমের সামনে হাজার হাজার কোটি টাকার মাল্টিন্যাশনাল ইন্ডান্ট্রির গল্প।

আমদানি রফতানির অধিক মুনাফার ব্যবসায় বিনিয়োগের আহ্বান। দেখানো হয় ব্যবসার বিদেশি পার্টনারকেও। ভিকটিমের টাকার লোভকে তাতিয়ে দিতে চলে জুয়া খেলা বা অভিজাত হোটেলে আড্ডাও।

রাজধানীর গুলশান থানায় ২টি এবং ভাটারা থানায় মামলায় ১ কোটি ৬৪ লাখ টাকার অভিযোগের ভিত্তিতে ৫ প্রতারককে গ্রেফতার করে। জব্দ করে ৮৫ লাখ টাকা।
দেশের এত বড় দায়িত্বশীল পদে কাজ করার পরেও কেন প্রতারক চক্রের ফাঁদে জড়ালেন? প্রশ্ন ছিল ভিকটিমের কাছে।

ভিকটিমদের একজন জানান, তারা (প্রতারক) এমনভাবে কথাবার্তা বলছে, মনে হয় সব সত্যি। পরে আমি বলি, এটা তো বাসা। তখন তারা বলেন, আমাদের অফিস রেডি হচ্ছি। শুক্রবার আপনাকে নিয়ে যাবো।

শুধু প্রতারক চক্র ধরেই এ অবস্থার উন্নতি সম্ভব নয় বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান। তিনি বলেন, যাকে একদিনের জন্য বাসাভাড়া দেবেন এবং তালাচাবি দেবেন, শুরুতে তার থেকে ন্যাশনাল আইডি কার্ড, জন্মসনদ ছাড়া ভাড়া দেবেন না।

সমাজের লোভের আগ্রাসন কমিয়ে প্রয়োজন সামাজিক সচেতনতার।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার