বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাজার হাজার নেতাকর্মী নিয়ে বেনজির হেলালের মনোনয়নপত্র জমা

ব্যাপক শোডাউন করে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বেনজির হোসেন হেলাল। গতকাল বুধবার সকালে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর্বে উপজেলা চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বৃক্ততায় নেতাকর্মীদের উদ্দেশ্যে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, সোনাবাড়ীয়ার ইতিহাসে দলমত নির্বিশেষে একজন যোগ্য প্রার্থী বেনজির হোসেন হেলাল। সুতরাং বেনজির শুধু আওয়ামী লীগের নয়, বেনজির হচ্ছে দলমত নির্বিশেষে সকল দলের কাছে একজন গ্রহণযোগ্য প্রার্থী। আমরা সোনাবাড়ীয়ার দিকে তাকালে দেখতে পায় বেনজির নৌকা প্রতীক পাওয়ার পর সেখানে গণজোয়ার বইতে শুধু করেছে। নৌকা যেন শুধু বেনজিরের নয়, সেখানে এখন আপামর জনগণের প্রতীকে হয়ে গেছে নৌকা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন, খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আঃ সালাম সোনাবাড়ীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবু দাউদ, সোনাবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের সকল ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, সোনাবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ সহ স্থানীয় সর্বস্তরের কর্মী সমর্থকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম