বুধবার, জুলাই ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসপাতালে মাকে দেখে বাড়ি ফেরা হলো না তালার তরিকুলের

চিকিৎসাধীন মাকে দেখে বাড়ি ফেরা হলোনা তালার প্রিয় খেলোয়াড় সৈয়দ তরিকুল ইসলামের (৩৫)। মোটর সাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা যান তিনি।

সোমবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৯দিকে খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার নতুনরাস্তা এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান তিনি। এসময় ঘাতক ট্রাককে আটক করেন স্থানীয়রা। তবে ট্রাকের চালক পালিয়ে যায়।

সৈয়দ তরিকুল ইসলামের তানিশা নামে আট বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি তালা সদর ইউনিয়নের আটারই গ্রামে মরহুম সৈয়দ সিরাজুল ইসলামের ছোট ছেলে।
সিরাজুল ইসলামের তিন ছেলের মধ্যে তরিকুল ছোট।
সৈয়দ তরিকুল ইসলাম মাকে নিয়ে তালা উপ-শহরে নিজস্ব বাসভবনে থাকতেন। আর দুই ভাই সোহেল এবং বুলবুল থাকেন খুলনাতে। গত ৩০ সেপ্টেম্বর তরিকুল ইসলামের মা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে খুলনা আবু নাসের হাসপাতালে ভর্তি করেন। মাকে দেখতে প্রতিদিন যাতায়াত করতেন তিনি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফিলিস্তিনিদের প্রতিবিস্তারিত পড়ুন

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

শেষ ষোলোর লড়াই জমে উঠছে। রাউন্ড অব ৩২ শেষে নিশ্চিত হয়েছে শেষবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

রীতিমতো অবিশ্বাস্য, নাটকীয় এবং সম্ভবত বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর খেলা উপহার দিল আর্জেন্টিনাবিস্তারিত পড়ুন

  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক