বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৭ এপ্রিল ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ দূত

চার দিনের সফরে আগামী রোববার (১৭ এপ্রিল) ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন।
সফরে তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী-সচিব, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিশেষ দূত রাশাদ হোসাইনের আগ্রহের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী-সচিবদের সঙ্গে শিডিউল করা হয়েছে। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে একটি সেমিনারে বক্তব্য রাখবেন। যেখানে সরকারি-বেসরকারি প্রতিনিধিরা ছাড়াও কূটনীতিক ও মিডিয়াকে আমন্ত্রণ জানানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরে পররাষ্ট্র, ধর্ম, আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন রাশাদ হোসাইন।

চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত হিসাবে নিয়োগ পান ভারতীয় বংশোদ্ভূত রাশাদ হোসাইন। তিনি বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মার্কিন নীতি প্রণয়নে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম মুসলিম যিনি গুরুত্বপূর্ণ ওই পদে আসীন।

বিশেষ দূত হওয়ার আগে রাশাদ হোসাইন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের অংশীদারিত্ব এবং গ্লোবাল এনগেজমেন্ট ডিরেক্টরেটের পরিচালক ছিলেন। তিনি হোয়াইট হাউসের ডেপুটি অ্যাসোসিয়েট কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া ওবামা প্রশাসনের সময়ে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনে (ওআইসি) প্রতিনিধিত্ব করেছেন রাশাদ হোসাইন।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি