রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৭ তম সেচ্ছায় রক্ত দান করলেন শার্শার সাংবাদিক সেলিম আহম্মেদ

যশোরের শার্শায় অসহায় মুমূর্ষ সিজারিয়ান রোগীকে সেচ্ছায় রক্ত দান করে আবারো মানবতার হাত বাড়িয়ে দিলেন শার্শার সাংবাদিক সেলিম আহম্মেদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের একটি ক্লিনিকে এসে “হৃদয়ের বন্ধন ব্লাডব্যাংক”নামক অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠনের পক্ষে ১৭ তম বারের মতো তিনি স্বেচ্ছায় রক্তদান করেন।

জানা যায়,উপজেলার বাগআঁচড়া বাজারে স্থানীয় একটি ক্লিনিকে একজন অসহায় সিজারিয়ান রোগীর জীবন বাঁচাতে জরুরী ০১ ব্যাগ ও(+)পজেটিভ রক্তের দরকার পড়ে,রোগীর আত্মীয়-স্বজনরা রক্ত জোগাড় করতে ব্যর্থ হয়ে স্থানীয় স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন “”হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংকের”” সাথে যাোগাযোগ করেন অতঃপর সংগঠনের পক্ষ থেকে রক্তদান করতে সম্মতি দেন সাংবাদিক সেলিম আহম্মেদ।

সাংবাদিক সেলিম বলেন,সাংবাদিকরা জাতীর বিবেক এবং সাংবাদিকতা একটি মহান পেশা,সেই মহান পেশাই থেকে রক্তদানের মতো মহৎ কাজে নিজেকে যুক্ত করতে পেরে আমি কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার কাছে।আজকে দিয়ে আমি এ পর্যন্ত ১৭ বার রক্তদান করলাম,আল্লাহ যতদিন তৌফিক দান করবেন ততদিন নিঃস্বার্থ ভাবে রক্তদান করে যাবো।তাছাড়া রক্তদান একটি মহৎ কাজ।
এর ফজিলতও অনেক বেশী।আমরা সাধারণ মানুষ রক্তদানের উপকারিতা সম্পর্কে না জানার কারনে রক্তদানের মতো একটি মহৎ ইবাদাত থেকে বঞ্চিত হয়। রক্ত দিলে কোনো ক্ষতি হয় না,বরং উপকারই হয়।

সবাই কে রক্তাদানের মতো মহৎ কাজে মহৎ ইবাদতে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ